২৫ মে ২০২৬
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সোমবার কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেলতলী এলাকায় নির্মাণাধীন মা ও শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (২৫) তিনি হঠাৎ হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, ওয়ার্ডের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। পরে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার-ডাল ও সবজি- নিজে খেয়ে খাবারের মান যাচাই করেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, আতঙ্কে প্রবাসীরা

এ সময় তিনি বলেন, সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কিনা তা দেখতেই আমি নিজে এখানে এসেছি। আমরা চাই রোগীরা যেন সঠিক চিকিৎসাসেবা পায়, ইমার্জেন্সি বিভাগে ডাক্তার উপস্থিত থাকেন এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার মান বজায় থাকে।

পরিদর্শনের সময় সদর দক্ষিণের বেলতলী এলাকায় নির্মাণাধীন মা ও শিশু হাসপাতাল ঘিরেও স্থানীয়দের নানা অভিযোগ উঠে আসে।

আরও পড়ুনঃ   দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

বিশেষ করে হাসপাতালের সড়ক নির্মাণের কারণে লালমাই পাহাড়ের পাদদেশের শতাধিক কৃষকের জমি পানিবন্দি হয়ে পড়া এবং জমি অধিগ্রহণের সময় ট্রমা হাসপাতাল নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বর্তমানে ভিন্ন নামে হাসপাতাল নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে বলে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে মন্ত্রী বলেন, খুব দ্রুত নতুন করে ট্রমা হাসপাতাল চালুর উদ্যোগ নেয়া হবে। পরিদর্শনকালে কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST