৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কামারখন্দে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার রায়গঞ্জহাট পাংগাসি এলাকার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২২), তারাশ উপজেলার ভাটরা এলাকার মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২) ও তাঁর ভাই তারেক রহমান (৫৫)। আহতের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   সাড়ে তিন বছরের শিশুর সঙ্গে এ কেমন নির্মমতা

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেনে। তিনি বলেন, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস উপজেলার কুটিরচর এলাকায় পৌঁছালে নলকাগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ছাড়া আহত তিনজনকে স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ   তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এদিকে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা গেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি।

এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST