৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কাফনের কাপড় জড়িয়ে অনশনে রামেবির নার্সিং শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: সেপ্টেম্বর মাসেই পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশসহ ৭ দফা দাবিতে এবার কাফনের কাপড় গায়ে দিয়ে অনশন কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।

অনশন চলাকালে তিনজন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়লে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আগের দিন নগরের সাহেববাজার জিরোপয়েন্টে প্রতীকী বিষপান কর্মসূচিতে গরমে অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

রামেবি অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং সিরাজগঞ্জ, বগুড়া ও রাজশাহীর বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা গত বুধবার থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। রোববার বেলা ১১টায় রামেবি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তাঁরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে অনশনে বসেন। পরে দুপুর ২টার দিকে রাজশাহী নার্সিং কলেজ ও সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং কলেজের দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   নওগাঁয় সকালের মিষ্টি রোদে প্রাণচাঞ্চল্য ফিরেছে

এর আগে দুপুর ১টার দিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোহাম্মদ কবির উদ্দীন শিক্ষার্থীদের কাছে যান। তিনি চলমান আন্দোলনের ১০ সমন্বয়ককে নিয়ে আলোচনায় বসেন এবং বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে জানান। দপ্তর থেকে টেলিফোনে কবির উদ্দীনকে জানানো হয়, বিষয়টি নিয়ে মিটিং চলছে। ফাইলও মিটিংয়ে রয়েছে। এ সময় কবির উদ্দীন সমন্বয়কদের ফিরে গিয়ে পরে খোঁজ নিতে বলেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সমন্বয়কেরা যাবেন না বলে সাফ জানিয়ে দেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাঁরা সেখানেই ছিলেন।

আরও পড়ুনঃ   ভাগনে-ভাগনিকে হত্যার দায়ে মামার মৃত্যুদণ্ড

সমন্বয়ক রায়হান আলী বলেন, ‘আমাদের ১১ শিক্ষার্থী হিট স্ট্রোক করে হাসপাতালে মৃত্যুর মুখে রয়েছেন। আমাদের ৩ হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে। সমাধান না নিয়ে ফিরে যাওয়ার সুযোগ নেই।’

তিনি ঘোষণা দেন, ফয়সালা না দিলে তাঁরাই রামেবির উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক হয়ে কার্যালয়ে বসবেন। নোটিশ দিয়ে পরীক্ষা শুরু ও ফলাফল প্রকাশ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

১

গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল র‌্যালি ও আলোচনা সভা

৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর ও জেলা বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

৪

পুঠিয়ায় রাজশাহী বিভাগীয় সার্ভেয়ার সমিতির সম্মেলেন অনুষ্ঠিত

৫

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সভা

৬

বাগমারায় ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

৭

পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণা নিয়ে দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য

৯

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১০

রাজশাহী শিক্ষা বোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

১১

নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

১২

খ্রিস্টান এসোসিয়েশনের উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা

১৩

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রীর বাণী

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী

১৬

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

১৭

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

১৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

১৯

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST