১৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

কাজ পাচ্ছেন না স্বরা, দুষলেন পরিচালক-প্রযোজককে

অনলাইন ডেস্ক : সামাজিক মাধ্যমে রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে মন্তব্য করতেন স্বরা ভাস্কর। আর সেই খেসারত নিজেই দিচ্ছেন অভিনেত্রী। তাকে নাকি ‘বিতর্কিত অভিনেত্রী’ হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন স্বরা।

স্পষ্ট মতামত রাখার জন্য নাকি কাজ পাচ্ছেন না স্বরা। পরিচালক-প্রযোজকরা তার বিষয়ে নানা রকম কুমন্তব্য করছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, আমি কাজ ভালোবাসি এবং সেই জন্যই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছি। আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম।

আরও পড়ুনঃ   প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল

খারাপ লাগে, সেই ভাবে সুযোগ পেলাম না। বিতর্কিত অভিনেত্রীর তকমা দেওয়া হয়েছে আমায়। পরিচালক, প্রযোজকরা আমার ব্যাপারে ভুল কথা বলছেন। ওদের কথায়, আমার নাকি একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে।

স্বরা বলেন, খুব আঘাত পেয়েছি, কারণ অভিনয়টাই করতে চাইতাম। সেটাই করতে পারছি না।কিন্তু আমি ‘ভিক্টিম’-এর মতো আচরণ করতে চাই না।

এই পথ আমি নিজেই বেছে নিয়েছি। নিজের মতামত স্পষ্ট রাখব এটা আমি নিজেই ঠিক করেছিলাম। নীরব থাকতেই পারতাম। নিজের মতো প্রকাশ না করলে আমারই দমবন্ধ লাগত।

আরও পড়ুনঃ   ‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

২০০৯ সালে ‘মধোলাল কিপ ওয়াকিং’ সিনেমা থেকে স্বরার অভিনয়ের সফর শুরু। এর পরেই তিনি হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রায় অভিনীত ‘গুজারিশ’ সিনেমায় অভিনয় করেছিলেন। ২০১৮ ‘বীর দি ওয়েডিং’ সিনেমায় তার একটি দৃশ্য ঘিরে বিতর্ক তৈরি হয়।

‘২০২১’-এ ‘শীর কোরমা’ ছবিতে তাঁকে শেষ দেখা গেছে। ২০২৩-এর ১৬ ফেব্রুয়ারি রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST