২৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ওয়ানডে সিরিজ নিয়ে যে হতাশার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক

অনলাইন ডেস্ক : সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ ছিল বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিক মেয়েদের বিপক্ষে সিরিজ হারের পর প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার সেই স্বপ্ন শেষ হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতিদের। এমন ব্যর্থতার পর বিসিবির প্রকাশিত ভিডিওতে আজ সোমবার টাইগ্রেস অধিনায়ক জানিয়েছেন হতাশার কথা।

জ্যোতি বলেন, ‘ওয়ানডে সিরিজ নিয়ে হতাশা তো আছে। দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। সুযোগ হাতছাড়া হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। প্রত্যেকের ইচ্ছা ছিল… দ্বিতীয় ম্যাচ জেতার পর একটা আশা ছিল যেন সিরিজ জিততে পারি এবং বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে পারি।’

আরও পড়ুনঃ   বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান

‘দুর্ভাগ্যবশত সেটা করতে পারিনি। তাই পুরো দলই হতাশ। এখন আমাদের সামনে যেহেতু টি-টোয়েন্টি সিরিজ, আমাদের এখান থেকে যতটা দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে। যদি টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারি, সেটা দল হিসেবে আমাদের অনেক বেশি উজ্জীবিত করবে।’

আরও পড়ুনঃ   শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির ৭ নির্দেশনা

জ্যোতি জানালেন মানসিকভাবে ডাউনের কথা, ‘ওয়ানডে সিরিজের পর আমার যেটা মনে হয়, দল হিসেবে এখানে গোছানো ক্রিকেট খেলাটা মূল। দল যে মানসিকভাবে একটু ডাউন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে একটা ভালো ফল পেতে হবে। আমাদের দলের যে মানসিক অবস্থা, সেটার উন্নতি করার একটা সুযোগ এখন। যেটা টি-টোয়েন্টি সিরিজে ভালো ক্রিকেট খেলার মাধ্যমেই হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST