১৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ হয়েই অপপ্রচার মোকাবিলা করার অঙ্গীকার সাংবাদিকদের

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহীর পেশাদার সাংবাদিকদের নিয়ে সামাজিক মাধ্যমে যে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুরু হয়েছে তা ঐক্যবদ্ধ হয়েই মোকাবিলা করার অঙ্গীকার করেছেন সাংবাদিকেরা। সাংবাদিকদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় সবাই এ ব্যাপারে একমত হন।

শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম। সভায় বক্তারা বলেন, ‘গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিকদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ষড়যন্ত্রকারীরা সংখ্যায় বেশি নয়। নিজেদের পেশার মান রক্ষার স্বার্থে এখন সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে।’

সম্প্রতি আরইউজের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান, মামুন-অর-রশিদ ও তানজিমুল হক; জ্যেষ্ঠ সাংবাদিক বদরুল হাসান লিটন, আনিসুজ্জামান, সৌরভ হাবিব, বুলবুল হাবিব ও রিমন রহমানসহ কয়েকজনকে নিয়ে সামাজিকমাধ্যমে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয় প্রতিবাদ সভা থেকে।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তানোরে দোয়া মাহফিল

সভায় সাংবাদিকেরা বলেন, ‘এই সাংবাদিকেরা রাজশাহীতে সব সময় পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছেন। সব সময় রক্তচক্ষু উপেক্ষা করে অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের বিরুদ্ধে কলম চালিয়েছেন। তাঁদের কলম থামিয়ে দিতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের বাইরে থেকে চরম মিথ্যাচারে ভরা লেখা সামাজিকমাধ্যমে পোস্ট করা হচ্ছে। কিন্তু এসব করে সাংবাদিকদের থামানো যাবে না। সাংবাদিকেরা সব সময় সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে প্রধান্য দিয়ে সত্য কথা বলবেন। সাংবাদিকেরা ঐক্যবদ্ধ হয়েই এসব ষড়যন্ত্র মোকাবিলা করবেন।’

সভায় বক্তব্য দেন- আরইউজের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ ও তানজিমুল হক; সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী টেলিভিশন অ্যান্ড ডিজিটাল জার্নালিস্ট ফোরামের সদস্য সচিব মতিউর মর্তুজা, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক বদরুল হাসান লিটন, সদস্য সচিব শাহরিয়ার অন্তু, জ্যেষ্ঠ সাংবাদিক দুলাল আব্দুল্লাহ, সেলিম জাহাঙ্গীর, আরইউজের যুগ্ম সাধারণ সম্পাদক রিমন রহমান, কোষাধ্যক্ষ সালাহউদ্দিন, নির্বাহী সদস্য আজাহার উদ্দিন, সাংবাদিক আবরার শাঈর, সুজন আলী, আফরোজা খান হেলেন প্রমুখ।

আরও পড়ুনঃ   বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল শেডের নিরাপত্তা ঝুঁকি নিয়ে ৭ নির্দেশনা

এছাড়াও সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহীর পেশাদার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় উদ্ভুত পরিস্থিতিতে সাংবাদিকদের করণীয় নিয়ে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST