১০ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

সোমবার (১০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বলেন, “এসএসসি ও সমমান পরীক্ষায় সাফল্য অর্জন তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জনের পেছনে রয়েছে তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস। একইসঙ্গে তোমাদের অভিভাবক ও শিক্ষকদের নিরলস সহযোগিতা ও ত্যাগেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাই।”

আরও পড়ুনঃ   সাত বছরের মেয়েকে হত্যার পর বস্তাবন্দি করে পালাল সৎমা

তিনি বলেন, “এই সাফল্যকে কাজে লাগিয়ে তোমরা উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। জ্ঞান, মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, সুন্দর ও মানবিক বাংলাদেশ গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতার নির্ধারক নয়। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে গেলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব। তাই হতাশা ঝেড়ে নতুন উদ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।”

আরও পড়ুনঃ   নরসিংদীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য, সুন্দর, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৩

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

৪

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

৫

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৬

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

৭

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

৮

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১০

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১১

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১২

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৩

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

১৪

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৫

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১৬

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

১৮

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

১৯

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST