৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, জায়গা পেলেন সৌম্য-শান্ত

অনলাইন ডেস্ক : গত ২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় এই আসর যে এবার সংযুক্ত আরব আমিরাতে হবে সেটি তখনই নিশ্চিত করা হয়েছিল। পরে খেলা শুরুর সময় ও কোন ভেন্যুতে কোন ম্যাচ সেটিও জানা গেছে।

এই এশিয়া কাপকে সামনে রেখে আজ সোমবার ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি৷ যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন দাস। এ ছাড়া সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরাও জায়গা পেয়েছেন এই স্কোয়াডে।

আরও পড়ুনঃ   দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, ‘অযৌক্তিক’ বলছেন খাত সংশ্লিষ্টরা

বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর।

৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST