১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এবার কিম জং-উনকে ২৪টি ঘোড়া উপহার দিলেন পুতিন

অনলাইন ডেস্ক: ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কামানের গোলা (আর্টিলারি শেল) দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন। এবার কিম জং-উনকে ২৪টি ‘শুদ্ধজাত’ ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ রোববার টাইম সাময়িকীর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

বছর দুয়েক আগেও রাশিয়ার কাছ থেকে ৩০টি ঘোড়া পেয়েছিল পিয়ংইয়ং। এর আগে উত্তর কোরিয়া প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা প্রচারণামূলক এক ভিডিওতে কিম জং-উনকে পাহাড়ি এলাকায় তুষারপাতের মধ্যে একটি সাদা রঙের ঘোড়ায় চড়তে দেখা যায়।

আরও পড়ুনঃ   নগর পুলিশের অভিযানে জাল টাকা উদ্ধার: গ্রেপ্তার ১

কিম জং-উন ঘোড়া চালাতে পছন্দ করেন। বিভিন্ন সময় পুতিনকেও ঘোড়ায় চড়তে দেখা গেছে। ঘোড়ায় চড়া অবস্থায় পুতিনের একটি আলোচিত আলোকচিত্র আছে। এতে দেখা যায়, খয়েরি রঙের ঘোড়ায় বসে আছেন পুতিন। তাঁর পরনে সেনা ট্রাউজার, গলায় সোনার চেইন, চোখে সানগ্লাস।

গত জুনে পিয়ংইয়ং সফরে যান পুতিন। তখন কিম জং-উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস ব্র্যান্ডের লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। উপহারের তালিকায় আরও ছিল একটি টি–সেট ও অ্যাডমিরাল ড্যাগার।

আরও পড়ুনঃ   কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬

এ সময় পুতিনকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে এক জোড়া পুংসান জাতের কুকুর উপহার দেন কিম জং-উন। এই কুকুর শিকারের কাজে ব্যবহার করা হয়। পুতিন উপহার পান অনেকগুলো চিত্রকলা। পাশাপাশি নিজের আবক্ষ মূর্তিও পান তিনি।

এদিকে গত আগস্টে কিম জং-উনের জন্য ৪৪৭টি ছাগল উপহার পাঠান পুতিন।– দ্য ইন্ডিপেনডেন্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST