২৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

এদেশে পাহাড়ী ও সমতল জাতি গোষ্ঠীর সমান অধিকার রয়েছে: শিল্পকলা একাডেমির মহাপরিচালক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেছেন, এদেশে বসবাসরত পাহাড়ী ও সমতল জাতি গোষ্ঠীর সমান অধিকার রয়েছে। পুলিশ ও প্রশাসন আপনাদের পাশে রয়েছে। নিজস্ব সংস্কৃতি ধরে রেখে নির্ভয়ে বসবাস করবেন।

শনিবার ২৫ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ীস্থ রাজাবাড়ীর চৈতন্যপুরে শিল্পকলা একাডেমির ক্ষুদ্রনৃগোষ্ঠী সেল আয়োজিত তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী রাজোয়াড় জাতিগোষ্ঠীর আলপনাচিত্র প্রদর্শন এবং ১৩ জাতিগোষ্ঠীর নৃত্য-গীত ও নাট্যানুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, আপনারা সব সময় মনে রাখবেন, এ বরেন্দ্রভূমি ও পুণ্ড্রভূমিতে রাজোয়াড়, ওরাওঁ, সাঁওতাল, বাঙালি নির্বিশেষে বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আছেন আপনাদের সবার সংস্কৃতি ধরে রেখে একসাথে বসবাস করার পূর্ণ অধিকার রয়েছে। সংস্কৃতি কেবল আমরা কীভাবে হাঁটি, খাই, বসবাস করি,চলন-ফিরন, আত্মীয়তা, বিবাহ বন্ধন শুধু তাই নয়, সংস্কৃতি হলো আমার নাচ, গান এবং ছবি আঁকাও। এর ভেতর থেকে আমি জীবনকে কেমন করে দেখি, জীবন কেন গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার হয়।

আরও পড়ুনঃ   বাঘায় সড়ক দূর্ঘটনায় এক ফেন্সিডিল ব্যবসায়ী নিহত ও আহত এক

ভাষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ভাষা মানুষকে তার জীবনের উপলব্ধি প্রকাশ করতে সাহায্য করে। একটা ভাষা হারিয়ে যাওয়া মানে এক রকম উপলব্ধি হারিয়ে যাওয়া। আপনাদের রাজোয়াড় ভাষা ধরে রাখতে কর্মশালার আয়োজন করবো এবং আপনাদের নিয়ে কাজ করব। প্রয়োজনে বেশি করে কাজ করব যাতে এই ভাষার চর্চাটা আবারও শুরু হয়। ভাষা যাতে অন্যের দ্বারা আত্তীকৃত না হয়ে যায় সেদিকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হাতের পাঁচটি আঙ্গুল সমান না, ভিন্নতাই আত্মপরিচয়ের সৃষ্টি করে। আপনি ভিন্ন বলেই বাঙালি আলাদা। একে অপরের প্রতি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই এই ১৩ জাতিগোষ্ঠী একে অপরের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করবেন, বাঙালি যারা আছেন তারাও শ্রদ্ধা করতে শিখবেন।কারণ শ্রদ্ধা না করলে অন্য কোথাও গিয়ে আপনি অশ্রদ্ধার পাত্র হয়ে যাবেন।

আরও পড়ুনঃ   টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন জাকের

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশ সুপার ফারজানা ইসলাম, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজ কুমার শাও।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত, বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চৈতন্যপুর এলাকাবাসী, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শুরুর পূর্বে চৈতন্যপুর গ্রামের বিভিন্ন আলপনাচিত্র পরিদর্শন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী আলোচনার শুরুতে অতিথিবৃন্দকে পা ধুইয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ১৩ জাতিগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST