২৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

এতিমদের সঙ্গে ইফতার করলেন অধ্যাপক মজিবুর রহমান এমপি

বুধবার তানোর পৌরসভার সিন্দুকাই এতিমখানায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসে এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান। বুধবার তানোর পৌরসভার সিন্দুকাই এতিমখানায় আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এতিমখানার সভাপতি ডা. মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক আব্দুল খালেক, তানোর উপজেলা আমীর মাওলানা মো. আলমগীর হোসেন, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি ড. মো. ওবায়দুল্লাহ, অধ্যাপক কামরুজ্জামান, কর্মপরিষদ রাজশাহী জেলার মাওলানা মো. জামিলুর রহমান, বাংলাদেশ ওলামা দল রাজশাহী জেলার সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আরজান মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল কাদের, এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মো. দুরুল হুদা, তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন ও সেক্রেটারি মোহাম্মদ মাহাবুর চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   আগামী এসএসসি পরীক্ষায় চার বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.) নিজেও এতিম ছিলেন। তাই ইসলামে এতিমদের মর্যাদা অত্যন্ত উচ্চ। তিনি বলেন, এতিমদের সম্মান করতে হবে, তাদের যথাযথ দেখাশোনা করতে হবে এবং কোনোভাবেই তাদের হক নষ্ট করা যাবে না। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের এতিমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   বগুড়ায় দুইজনকে কুপিয়ে হত্যা

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে প্রধান অতিথি এতিম শিশুদের সঙ্গে একত্রে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৩

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৪

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৫

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৬

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৭

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৮

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

৯

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১০

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১১

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১২

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৩

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৫

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৬

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৭

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৮

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২০

Design & Developed by: BD IT HOST