১০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘এখন অনেকটাই চাপমুক্ত লাগছে’

অনলাইন ডেস্ক : টলিউডের পরিচিত মুখ আয়েন্দ্রী রায় এবার পা রাখলেন বলিউডে। দেবচন্দ্রিমা সিংহরায়, অদ্রিজা রায়, দর্শনা বণিক, মিশমি দাসের মতো অভিনেত্রীদের পদাঙ্ক অনুসরণ করে তিনিও এবার হিন্দি ছবি অথবা টেলিভিশনে নিজের ছাপ রাখতে প্রস্তুত।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে নিজের নতুন কাজের যাত্রা শুরু করতে পেরে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সম্প্রতি আয়েন্দ্রী নিজের সমাজিক যোগাযোগ মাধ্যমে হাতে চিত্রনাট্য নিয়ে একটি ছবি পোস্ট করেছেন।

আরও পড়ুনঃ   গোবিন্দকে আর স্বামী হিসেবে চাই না : সুনীতা

নিজের অনুভূতি প্রকাশ করে আয়েন্দ্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখন মায়ানগরী মুম্বাইতে রয়েছি। আমার এটিই প্রথম হিন্দিতে কাজ। আমি যা আশা করেছিলাম তার থেকেও বেশি আনন্দ করে কাজ করছি এখানে।’

তিনি আরও লিখেছেন, ‘আমার কাজের সমস্ত খুঁটিনাটি আমি পরে সময়মতো সবার সঙ্গে ভাগ করে নেব। কাজ শুরু করার আগে বেশ নার্ভাস লাগছিল, এখন অনেকটাই চাপমুক্ত লাগছে।’

আয়েন্দ্রীর এই পোস্টে তার অনুরাগীরা এবং বন্ধুরা নতুন যাত্রার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। যদিও তিনি নতুন কাজ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তবে তার পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে তিনি প্রথম দিনের শুটিং সফলভাবে সম্পন্ন করেছেন।

আরও পড়ুনঃ   অটোগ্রাফ চাইলেন আড়ং-এর সেলসম্যান, আবেগাপ্লুত ফারিয়া

বিগত কয়েক মাস ধরে আয়েন্দ্রীকে তার শারীরিক পরিবর্তন এবং ওজন বৃদ্ধি নিয়ে নানা কটাক্ষের শিকার হতে হয়েছিল। তবে সেসব সমালোচনা পেছনে ফেলে তিনি নিজের ওজন কমিয়ে আগের রূপে ফিরে এসেছেন এবং এবার সম্পূর্ণ নতুন উদ্যমে নিজের কর্মজীবনে মনোযোগ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST