২৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫

অনলাইন ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় টোল দিতে দাঁড়িয়ে থাকা এক প্রাইভেটকার ও মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে: ড. ইউনূস

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে বেশ কয়েকজন হতাহত হয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   এইচএসসি পরীক্ষা, কাল থেকে বন্ধ থাকবে কোচিং সেন্টার

তিনি আরও বলেন, আমরা যাওয়ার আগেই হতাহতদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমরা গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। এ ঘটনায় একটি লেনে যানবাহন চলাচল আধা ঘণ্টা বন্ধ ছিল। এখন স্বাভাবিক রয়েছে।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ‘আহতদের টোল প্লাজার থাকা লোকজন উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়েছে। ’-বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST