২৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

স্টাফ রিপোর্টার : আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষামন্ত্রী আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে কেন্দ্র সচিবদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. উবায়দুল হক, অতিরিক্ত সচিব (মাদ্রাসা অনুবিভাগ), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, প্রকৌশলী মো. রুহুল আমিন, চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, প্রফেসর মো. ফারুক আহম্মেদ, পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) ইব্রাহিম হোসেন, সিনিয়র সিষ্টেম এনালিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রোগ্রামার সিরাজুল ইসলাম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ০৮টি জেলার ২০৮টি কেন্দ্র থেকে আগত সম্মানিত কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পবিত্র ঈদ-উল-আযহা উদ্যাপনের সূচি

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (রেকর্ড ও সনদ) মো. মুঞ্জুর রহমান খান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ইফফাত জেরীন। এরপর ভার্চুয়ালি বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তাঁর কেন্দ্রের আওতাধীন সকল মহাবিদ্যালয়ের সঙ্গে যোগযোগ করে/সমন্বয় সাধন করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ   ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার মোট পরীক্ষার্র্থী সংখ্যা ১,৪০,৮৩০ জন। এদের মধ্যে ছাত্র ৭৩,০৫৭ জন এবং ছাত্রী ৬৭,৭৭৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ০৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২০৮টি। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী কেন্দ্র সচিবগণের প্রতি আহবান জানান। তিনি বলেন- কোন কেন্দ্র/কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোন কার্যকলাপে জড়িত থাকলে বোর্ড কর্তৃক বিধিমোতাবেক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আশা করেন।

চেয়ারম্যান সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। সেই সাথে অভিভাবক ও শিক্ষকবৃন্দ যে পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন সেজন্য তাদেরকেও অভিনন্দন জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST