১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল

সংবাদ বিজ্ঞপ্তি : লার্নিং এন্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং অন ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সফরে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। স্বাস্থ্য বিভাগের ৬৮ সদ্যদের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির সভাপতি ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলটি শনিবার (১৮ মে) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নগর মাতৃ সদন ও সিটি কর্পোরেশনের জেনারেল হাসপাতাল পরিদর্শন করে তাদের সেবা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের শুভেচ্ছা স্মারক ও উপহার চসিক মেয়রের হাতে তুলে দেন রাসিকের কাউন্সিলরবৃন্দ।

আরও পড়ুনঃ   ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ: প্রশ্ন করলে কাঁদছেন পলক, চুপ আনিসুল হক

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সালাম মাসুম, মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব (উপসচিব) আবুল হাসেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ ইনাম হোসেন রানা, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির চৌধুরী, সহ-স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তপন কুমার চক্রবর্তী, তত্ত্বাবধায় প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, বস্তি উন্নয়ন ও সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইনুল হোসেন আলী চৌধুরী জয়, ভ্যাকসিনেশন ইনচার্জ আবু সালেহ, নগর মাতৃসদন ইনচার্জ দিদারুল মনির রুবেল, গাইনি কনসালটেন্ট, ডা. রহিমা খাতুন, সনোলজিস্ট ডালিয়া ভট্টাচার্য, এনেসথেসিস্ট ডা. পঙকজ কুমার দেওয়ানজি, চট্রগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালের ইনচার্জ ডা. হোসনে আরা বেগম, পুল কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ   তানোরে ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন রাসিকের সংরক্ষিত কাউন্সিলর সেবুন নেসা ও আলফাতুন্নেসা পুতুল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম, মেডিকেল অফিসার আমিনা ফেরদৌস, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST