২০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ইরানের নতুন প্রেসিডেন্ট কে এই মোহাম্মদ মোখবের

অনলাইন ডেস্ক : ইরানের নতুন অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের ঘটনায় ৫ দিনের রাষ্ট্রীয় শোকও জারি করেছেন তিনি।

ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের অনুপস্থিতি বা অবর্তমানে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে আসেন ভাইস প্রেসিডেন্ট। রোববার (১৯ মে) হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর সংবিধান অনুযায়ী তাই দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন রাইসির নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের।

সাংবিধানিক বিধি অনুসারে এখন ইরানে এখন তিন সদস্যের একটি কাউন্সিল গঠন করা হবে; সেই কাউন্সিলের প্রধান হবেন মোহাম্মদ মোখবের। কাউন্সিলের অন্য দুই সদস্য হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান। এই তিন সদস্যবিশিষ্ট পরিষদের প্রধান দায়িত্ব থাকবে আগামী ৫০ দিনের মধ্যে দেশে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা।

আরও পড়ুনঃ   থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প

৬৮ বছর বয়সী মোহাম্মদ মোখবেরের জন্ম ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর। রাইসির মতো তিনিও দেশটির শীর্ষ আধ্যাত্মিক নেতা আলী হোসাইন খামেনির ঘনিষ্ঠ এবং আস্থাভাজন। ২০২১ সালে তিনি প্রথমবার ইরানের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন; ওই নির্বাচনে জিতে রাইসি প্রেসিডেন্ট হয়েছিলেন।

গত অক্টোবরে মোহাম্মদ মোখবেরের নেতৃত্বে মস্কো সফরে গিয়েছিল ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সেই সফরে রাশিয়ার কাছে ইরানের বিখ্যাত সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বিক্রির জন্য চুক্তি হয়েছিল মস্কো ও তেহরানের মধ্যে।

২০২১ সালের নির্বাচনে দাঁড়ানোর আগে শীর্ষ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সম্পর্কিত একটি বিনিয়োগ ফান্ড ‘সেতাদ’র শীর্ষ নির্বাহী ছিলেন মোখবের।

আরও পড়ুনঃ   গাজায় আজ ত্রাণ বিতরণ পরিদর্শন করবেন মার্কিন দূত উইটকফ

ইরানের পারমাণবিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২০১০ সালে মোখবেরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুই বছর পরে অবশ্য ইইউ সেই নিষেধজ্ঞা প্রত্যাহার করে নেয়।

২০১৩ সালে ইরানের ৩৭টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এসব কোম্পানির মধ্যে ‘সেতাদ’ও রয়েছে।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতা দখলের পরবর্তী কয়েক বছর বিপুল সংখ্যক মানুষ নিজেদের জমি-জমা-বাড়ি-ঘর ফেলে রেখে বিদেশে আশ্রয় নেন। তাদের সেসব সম্পত্তি দেখভাল করা, বিক্রি করা এবং বিভিন্ন দেশ ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়ার কাজটি করে সেতাদ।
সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST