৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ইতালিতে হানিমুনের পর মেহজাবীন এখন মিশরে

অনলাইন ডেস্ক : বিদেশ সফরে গেলে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সাধারণত নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে থাকেন। কখনও কান চলচ্চিত্র উৎসব থেকে, কখনও প্যারিস, কখনও বা কানাডা কিংবা ইতালি থেকে উঠে এসেছে তার নানা মুহূর্ত।

তবে প্রতিবারই, প্রতি মুহূর্তেই অভিনেত্রীর সঙ্গে থেকেছেন পরিচালক স্বামী আদনান আল রাজীব। এইতো কয়েকদিন আগেই আদনানকে নিয়ে ইতালিতে দেখা যায় মেহজাবীনকে। জানান, এই মুহূর্তে হানিমুন করছেন তারা। সে উপলক্ষে শেয়ার করে নিয়েছিলেন তাদের কিছু মধুর মুহূর্তও।

আরও পড়ুনঃ   বন্ধ করুন তো এসব: বিরক্ত হয়েছেন সারা

এবার এই জুটিকে দেখা গেল মিশরে, নীল নদের তীরে। বুধবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন মেহজাবীন। সেখানে দেখা যায়, কায়রোর একটি হোটেলের রিভারসাইডের রেস্টুরেন্টে বসে স্বামীকে নিয়ে সকালের নাস্তা করছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ব্রেক্কি বাই দা নিলে।’

ছবিতে সাদাসিধে পোশাকে মেহজাবীনকে দেখা যায় চায়ের কাপ হাতে, আরেক ফ্রেমে আদনানকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায় তার পাশে। নদীর পাড়, গাছের সারি- এমন স্থানে তাদের একসঙ্গে দেখে ভালোবাসায় ভরিয়ে দেন ভক্তরা।

আরও পড়ুনঃ   শাড়িতে বাংলাদেশিদের নজর কাড়লেন ইয়ুমনা

মন্তব্যঘরে মিলেছে ভক্তদের ভালোবাসা আর শুভকামনার বন্যা। কেউ লিখেছেন, ‘দুজনকে একসঙ্গে দারুণ লাগছে’।

উল্লেখ্য, ছোট পর্দায় সফল ক্যারিয়ারের পর এখন বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করছেন মেহজাবীন। ‘প্রিয় মালতী’ সহ একাধিক সিনেমার জন্য পেয়েছেন বিশেষ সম্মাননা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। তবে শুধু পেশাগত দিকেই নয়, ব্যক্তিজীবনেও যেন এখন চলছে তার সোনালি সময়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST