২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বুধবার ২২ অক্টোবর সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় নগরীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ কমিশনার রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আরএমপি’র সকল কর্মকর্তা ও সদস্যসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া তিনি কিশোর অপরাধ দমন, মাদক উদ্ধার অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন বিষয়ে গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ   আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সভায় সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করা হয় এবং গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতের জন্য বাস্তবসম্মত ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়।

এই সময়ে পুলিশ কমিশনার সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী; এসআই(নি:) মো: তাজউদ্দিন, রাজপাড়া থানা; সার্জেন্ট মো: তোফায়েল আহমেদ এবং এএসআই(নি:) মো: আসাদুজ্জামান, বোয়ালিয়া থানাকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন। এছাড়া আরও ১৩ জন পুলিশ অফিসারকে তাদের কর্মদক্ষতার ভিত্তিতে অর্থ পুরস্কারে ভূষিত করেন পুলিশ কমিশনার।

আরও পড়ুনঃ   হতাহতদের তথ্য জানতে হাসপাতাল, ডিসি অফিস, উপাচার্যদের চিঠি

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST