১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘আমাদের নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে’-জামায়াতের সমাবেশে সারজিস

অনলাইন ডেস্ক : ৭২ এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থি বাংলাদেশ সম্ভব নয়-এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন। তিনি।

সারজিস বলেন, এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাইয়ে উপনীত হয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। গোপালগঞ্জে এখনও তারা আস্তানা গেঁড়ে বসে আছে। তারা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয়। এ মুজিববাদ একটি আদর্শ- শুধু আইনিভাবে এদের মোকাবিলা করা যাবে না। আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সংস্কৃতিকভাবেও এদের মোকাবিলা করতে হবে। আমাদের রাজনৈতিকভাবে মতভেদ থাকতে পারে কিন্তু এ মুজিববাদের বিরুদ্ধ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে নওহাটা বাজারে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

বাংলাদেশে নতুন করে মুজিববাদী ভারতপন্থি শক্তিগুলো সক্রিয় হচ্ছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এ বাংলাদেশে বাংলাদেশপন্থি ব্যতিত কোনো দেশপন্থি, কোনো বাদপন্থি শক্তির জায়গা হবে না। গত জুলাই আগস্টে হাজারের অধিক ছাত্র-জনতা জীবন দিয়েছেন- এ কথা স্মরণ করে সারজিস আলম বলেন, আজ হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে আছেন। গত আগস্টের ৫ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরেক আগস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুনি শেখ হাসিনার বিচারের রায় হতেই হবে। সেই রায় কার্যকর আমরা দেখতে চাই। বিচার বিভাগকে কোনো দলের বিচারবিভাগ হিসেবে আমরা দেখতে চাই না, আবার আইন শৃঙ্খলাবাহিনীকেও কোনো দলের তোষামোদকারী হিসেবে দেখতে চাই না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ   জামায়াত কার্যালয়ে জোটের জরুরি বৈঠক

তিনি বলেন, ৭২ এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থি বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। আমাদের নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু ভাই-বোনদের অধিকার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

সারজিস বলেন, ফ্যাসিস্টবিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু তারমনে এই নয় যে, আমরা কারও অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপর বলব এটা আমাদের থাকতে হবে। কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলব, আবার কেউ যদি দখলদারি চালায় সেটাও বলব তবে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে বলেও জানান তিনি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST