১৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মাস্টার টাইটেল পেলেন নীড়

অনলাইন ডেস্ক : ৪ অক্টোবর হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার হওয়া নিশ্চিত হয়েছিল মনন রেজা নীড়ের। ৩৮ দিন পর ১১ নভেম্বর ফিদে জোন কাউন্সিলের সভায় নীড়ের আন্তর্জাতিক মাস্টার টাইটেল পদক আনুষ্ঠানিকভাবে অনুমোদন হয়। আজ (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশন ফিদের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও সনদ পেয়েছে।

মনন রেজা নীড় বাংলাদেশের দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। ১৯৮১ সালে নিয়াজ মোর্শেদ ১৫ বছর ৫ মাসে বয়সে এই টাইটেল পেয়েছিলেন। ৪৩ বছর এই রেকর্ড নিয়াজের অধীনে ছিল। মনন রেজা নীড় ১৪ বছর ৪ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন।

আরও পড়ুনঃ   অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সিস্টেম আপডেট, সোমবার থেকে উন্মুক্ত

দাবার সর্বোচ্চ টাইটেল গ্র্যান্ডমাস্টার। বাংলাদেশে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা পাঁচ। গ্রান্ডমাস্টার হওয়ার আগের ধাপ আন্তর্জাতিক মাস্টার। বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারও পাঁচ জন। তাদের মধ্যে শুধুমাত্র ফাহাদ রহমানের একটি জিএম নর্ম রয়েছে। গ্র্যান্ডমাস্টার হতে ২৫০০ রেটিং ও তিনটি জিএম নর্ম প্রয়োজন। আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগরের জিএম নর্ম নেই। আরেক আন্তর্জাতিক মাস্টার জিল্লুর রহমান চম্পক দীর্ঘদিন দাবার বাইরে।

আরও পড়ুনঃ   শেষের পাতা

আন্তর্জাতিক মাস্টার টাইটেলের জন্য ফিদেকে ১৬৫ ইউরো ফি প্রদান করতে হয়। দাবাড়ুর পক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনই এই ফি প্রদান করে। দাবার সর্বনিম্ন টাইটেল ক্যান্ডিডেট মাস্টার। সেই টাইটেলের ফি–ও দাবা ফেডারেশন দায়িত্ব নেয়। ফলে ফিদের কাছে দাবা ফেডারেশনের ঋণের বোঝা বাড়ছে অনেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST