১৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আজ রাত বা কালকের মধ্যে হচ্ছে হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের আজ বুধবার (১৫ জানুয়ারি) রাত বা কাল বৃহস্পতিবারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ ব্যাপারে নিশ্চিত করেছে।

একটি সূত্র বলেছে, “আমরা চুক্তির খুব কাছে। বড় অগ্রগতি সম্পন্ন হয়েছে। যদি চুক্তি চূড়ান্ত হয় তাহলে আগামী রোববার থেকে এটি কার্যকর হতে পারে।”

সিএনএন জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় এ মুহূর্তে চুক্তি নিয়ে আলোচনা চলছে। হামাস ও ইসরায়েলি কর্মকর্তারা চুক্তিতে সম্মত হলে এটি অনুমোদনের জন্য দখলদার ইসরায়েলের মন্ত্রীসভায় যাবে। সেখানে অল্প কয়েকজনের সমর্থন পেলেই এটি অনুমোদন পাবে।

আরও পড়ুনঃ   আইসিসি’র চার নারী বিচারকের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

চুক্তির শর্ত অনুযায়ী হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে। অপরদিকে দখলদার ইসরায়েল তাদের কারাগারে বন্দি ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে। যার মধ্যে থাকবে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ফিলিস্তিনিরাও। যেহেতু ফিলিস্তিনি বন্দিদের বিষয়টি আছে তাই তাদের মুক্তির ব্যাপারে দখলদার ইসরায়েলের সুপ্রিমকোর্টের রায় দিতে হবে। এর আগে তাদের মুক্তির বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি মন্ত্রীসভা ও সুপ্রিমকোর্টে সহজেই এটির অনুমোদন পাওয়া যাবে।

ইসরায়েলি কয়েকটি সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যমকে জানিয়েছে, হামাসের বর্তমান প্রধান নেতা মোহাম্মদ সিনওয়ার চুক্তির ব্যাপারে সম্মতি জানিয়েছেন। ফলে অল্প সময়ের মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে চুক্তির ঘোষণা আসতে পারে।

আরও পড়ুনঃ   নিষেধাজ্ঞা কার্যকরের আগেই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেল টিকটক

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়, হামাস এখনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। পরবর্তীতে হামাসের এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে জানান, তারা এখনো লিখিত জবাব দেননি।

কিন্তু এক আরব কূটনীতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেছেন, হামাস-ইসরায়েল চুক্তির খুব কাছাকাছি আছে। তিনি বিষয়টিকে ‘সুপার ক্লোজ’ হিসেবে অভিহিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৩

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৪

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৫

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

৬

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৭

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৮

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৯

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১০

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১১

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৩

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৪

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৫

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১৬

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৮

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৯

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST