২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম বাদী হয়ে হাইকোর্টে এ রিট করেন। রিটে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ধরনের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম।

আরও পড়ুনঃ   দুই সহযোগীসহ রাজশাহীর চান সওদাগর আটক

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

অ্যাডভোকেট আহসানুল করিম ইত্তেফাককে বলেন, দলটি যাতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন সেজন্য এ রিট করা হয়েছে।

এর আগে, ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১৯ অক্টোবর এক অনুষ্ঠানে হাসনাত বলেছিলন, তারা যেভাবে মানবতা লঙ্ঘন করেছে তাদের ন্যূনতম মানবতা করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন জার্মানিতে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ইতালিতেও নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যারা রয়েছে তাদের বাংলার মাটি থেকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে।

আরও পড়ুনঃ   ভারত চায় না বাংলাদেশ জনগণের কথায় চলুক : রিজভী

গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে তা খারিজ করে দেয়।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST