৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে ৫ অলরাউন্ডার

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পারফরম্যান্স বিবেচনায় এই আসরের সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পেয়েছেন ভারতের তিনজন ক্রিকেটার। তবে বাংলাদেশের কেউ জায়গা পাননি সেরাদের একাদশে।

ভারতকে বিশ্বকাপ জিতিয়েও সেরা একাদশে জায়গা পেলেন না অধিনায়ক হারমানপ্রীত কৌর। ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিন জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। পাকিস্তান ও ইংল্যান্ডের এক জন ক্রিকেটার রয়েছেন দলে।

১১ জনের দলে তিন বিশেষজ্ঞ ব্যাটার, তিন পেস বোলিং অলরাউন্ডার, দুই স্পিন বোলিং অলরাউন্ডার, একজন উইকেটরক্ষক ও দুই বিশেষজ্ঞ স্পিনারকে রাখা হয়েছে।

বিশ্বকাপের সেরা একাদশ:
১) স্মৃতি মান্ধানা (ভারত)— বিশ্বকাপে ৪৩৪ রান করেছেন তিনি। সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। একটি শতরান ও দু’টি অর্ধশতরান করে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন মান্ধানা।

আরও পড়ুনঃ   আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি সানাউল্লাহ

২) লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক)— উলভার্ট এই দলের অধিনায়ক। বিশ্বকাপে ৫৭১ রান করেছেন তিনি। দু’টি শতরান ও তিনটি অর্ধশতরান করেছেন। বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন উলভার্ট।

৩) জেমিমা রদ্রিগেজ (ভারত)— সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করে দলকে জিতিয়েছেন। বিশ্বকাপে একটি শতরান ও একটি অর্ধশতরানে ২৯২ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

৪) মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা)— বিশ্বকাপের অন্যতম সেরা অলরাউন্ডার। ২০৮ রান করেছেন। পাশাপাশি ১২ উইকেট নিয়েছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন।

৫) অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া)— বিশ্বকাপের আরও এক দুর্দান্ত অলরাউন্ডা। দুটি শতরানের সাহায্যে করেছেন ৩২৮ রান। নিয়েছেন ৭ উইকেট।

৬) দীপ্তি শর্মা (ভারত)— বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। ব্যাট হাতে ২১৫ রান করেছেন। আর বল হাতে আসরে সবচেয়ে বেশি (২২) উইকেট নিয়েছেন। ফাইনালে অর্ধশতরানের পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট।

৭) অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)— ১১৭ রান করেছেন। পাশাপাশি ১৭ উইকেট নিয়েছেন। বিশ্বকাপে নজর কেড়েছেন এই অলরাউন্ডার।

আরও পড়ুনঃ   বিয়ে করলেন সোহেল তাজ, ছবি ভাইরাল

৮) নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা)— বিশ্বকাপে ভালো খেলেছেন ডি ক্লার্ক। ব্যাট হাতে ২০৮ রান করেছেন। আর বল হাতে ৯ উইকেট নিয়েছেন।

৯) সিদরা নাওয়াজ (পাকিস্তান)— আসরে ৬২ রান করেও জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। তবে চারটি ক্যাচ ধরেছেন এবং চারটি স্টাম্পিং করেছেন।

১০) আলানা কিং (অস্ট্রেলিয়া)— আসরে ১৩ উইকেট নিয়েছেন। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচেই নিয়েছেন ৭ উইকেট। আসরে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি টার্ন পেয়েছেন তিনি।

১১) সোফি ইকলেস্টোন (ইংল্যান্ড)— বিশ্বকাপে ইংল্যান্ড ফাইনালে উঠতে না পারলেও নজর কেড়েছেন ইকলেস্টোন। ১৬ উইকেট নিয়েছেন তিনি। ফলে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

দ্বাদশ ক্রিকেটার—
ন্যাট শিভার ব্রান্ট (ইংল্যান্ড)— ইংল্যান্ডের অধিনায়ক এ বারের বিশ্বকাপে একটি শতরানের সাহায্যে ২৬২ রান করেছেন। পাশাপাশি ৯ উইকেটও নিয়েছেন। ফলে দ্বাদশ ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST