৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আইপিএলের ১৭তম ম্যাচে দ্রুততম ছক্কার রেকর্ড

অনলাইন ডেস্ক : চার–ছক্কার ফুলঝুরি ‍ছুটিয়ে চলছে আইপিএলের সপ্তদশ আসর। টুর্নামেন্টের ১৭তম ম্যাচে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। আর এদিনই দ্রুততম তিনশ ছক্কার রেকর্ড গড়ল আইপিএল। এর আগে আইপিএলের কোনো মৌসুমে এত কম ম্যাচে ৩০০টি ছক্কা মারা হয়নি। এর আগে গতকাল ২৭২ রানের দলীয় সংগ্রহ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমবারের মতো এবার কোনো আসরে একাধিক আড়াইশ’র বেশি রানের রেকর্ডও হয়েছে।

আরও পড়ুনঃ   হারের ম্যাচেও প্রাপ্তি তানজিম সাকিবের বিশ্বরেকর্ড

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে গুজরাট এবং পাঞ্জাব কিংসের মধ্যকার আজকের ম্যাচটি। যেখানে প্রথম ইনিংসে স্বাগতিক গুজরাটের ওপেনার ও অধিনায়ক শুভমান গিল প্রথম ওভারেই একটি ছক্কা হাঁকান, যা ছিল চলতি টুর্নামেন্টের ৩০০তম ছক্কা। এর আগের মৌসুমে ১৭ ম্যাচে ২৫৯টি ছক্কা মারা হয়েছিল, যেখানে ২০২০ সালে একই সংখ্যক ম্যাচে ব্যাটসম্যানরা ২৫৮টি ছক্কা হাঁকিয়েছিলেন।

এছাড়া ২০১৮ সালে ১৭তম ম্যাচে ব্যাটসম্যানরা মারতে পেরেছিলেন ২৫০টি ছক্কা। ২০২২ সালে আইপিএলের প্রথম ১৭ ম্যাচে ব্যাটারদের দ্বারা মোট ২৪৫টি ছক্কা মারা হয়েছিল। পরিসংখ্যান বলছে, চলতি মৌসুমে প্রতি ১২-১৩ বলের মাঝে একটি করে ছক্কা মারা হচ্ছে। সব মিলিয়ে ২৫ বলে কমপক্ষে ২টি করে ছক্কা মারা হচ্ছে। এছাড়া আইপিএলের আগের প্রতিটি আসরে গড়ে ১৫–এর বেশি বলে ছক্কা হাঁকাতে দেখা গিয়েছিল।

আরও পড়ুনঃ   ফরিদপুরের ভাঙ্গায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৯

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

২

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৩

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

৪

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৬

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

৮

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৯

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১০

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১১

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১২

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৩

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১৪

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৭

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১৮

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৯

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

২০

Design & Developed by: BD IT HOST