৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

অসুস্থতার খবর জানিয়ে অপারেশন থিয়েটারে অভিনেত্রী, দিলেন সুখবর

অনলাইন ডেস্ক : নিজের শারীরিক অসুস্থতার খবর জানিয়ে সম্প্রতিই অনুরাগীদের উদ্বেগ বাড়িয়ে দেন ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জানান, তিনি অসুস্থ, তাই তার নাকে প্রয়োজন অস্ত্রোপচারের। এরপর গত বুধবার এই অভিনেত্রীর নাকের অস্ত্রপচার সম্পন্ন হয়।

তবে এ নিয়ে তার ভক্তমহল উদ্বেগের মাঝেই সদ্যই হাসপাতালের বেড থেকে সুসংবাদ জানালেন অভিনেত্রী। মূলত, দিতিপ্রিয়ার অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি টিআরপি তালিকায় বেঙ্গল টপার অর্জন করেছে; সেটি জানিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   সালমান শাহের সিনেমায় আসাটা ‘হঠাৎ’, শুরুতে অমত ছিল পরিবারের

এছাড়াও অনুরাগীদের সব উদ্বেগের অবসান ঘটিয়ে দিতিপ্রিয়া তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত কিছুদিন বিশ্রাম নিয়ে এরপর আবারও কাজে ফিরব। আপনাদের সকলের প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’

অভিনেত্রী তার পোস্টে আরও লেখেন, “আমাদের ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এখন বেঙ্গল টপার। তবে এই স্থান পাওয়ার থেকেও, ধরে রাখা আরও কঠিন। এই বিশাল কৃতিত্ব ধারাবাহিকের অসাধারণ অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের জন্য। আর আমার ভালোবাসার দর্শকদের ছাড়া এটা সম্ভব হতো না।”

আরও পড়ুনঃ   ‘ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই’

এর আগে অসুস্থতার খবর জানিয়ে এই অভিনেত্রী লিখেছিলেন, এর আগে শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি এই অপারেশন করাতে পারেননি। অসুস্থতার কারণে শুটিং চালাকালিন একবার তার নাক থেকে রক্তপাতও হয়েছিল। এরপর থেকেই চিন্তায় পড়ে যান তার ভক্ত-অনুরাগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

২

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

৩

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

৪

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

৫

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

৬

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৮

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

৯

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১০

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১১

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

১৩

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

১৬

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

১৭

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

১৯

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

২০

Design & Developed by: BD IT HOST