৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

অসমবয়সী বন্ধুত্বের গল্প নিয়ে আসছে বনি-দর্শনা

অনলাইন ডেস্ক : এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন ওপার বাংলার দুই জনপ্রিয় তারকা দর্শনা বণিক ও বনি সেনগুপ্ত। ‘কেয়ার অফ জার্নি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো স্ক্রিনশেয়ার করতে যাচ্ছেন তারা। এক ছয়-সাত বছরের শিশুর জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই টালিউড সিনেমাটি।

ছবিতে সেই শিশুর চরিত্রের নাম পাটু। মা-বাবা কেউ নেই। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ঠাকুমার সঙ্গে থাকে সে। মা মারা যায়, একদিন বাবাও তাকে ছেড়ে চলে যায়। কিন্তু বাবাকে একবার চোখের দেখা দেখতে চায় সেই সহজসরল শিশুটি।

আরও পড়ুনঃ   প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে : ভাবনা

একদিন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। একা একাই চলে আসে অজানা-অচেনা শহরে। আর সেখানে এসে পাটু আরও সন্দিহান হয়ে পড়ে। কী করবে সে বুঝে উঠতে পারে না।

এমন সময় তার সঙ্গে দেখা হয় বামার। এই বামা চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। বয়সে অনেক বড় বামার সঙ্গেই ধীরে ধীরে পাটুর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুনঃ   তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই : পূজা চেরি

এরই মাঝে আরও একজনের সঙ্গে বামা ও পাটুর দেখা হয়। সেই চরিত্রের নাম রুমেলা। রুমেলা চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে। বামা ও পাটুর সঙ্গে এক হয়ে রুমেলাও পাটুর বাবাকে খুঁজতে শুরু করে। এখান থেকে শুরু হয় এক অসমবয়সী বন্ধুত্বের গল্প।

‘কেয়ার অফ জার্নি’-তে বনি সেনগুপ্ত ও দর্শনা বণিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তৃষাণজিৎ চৌধুরী। ছবি পরিচালনায় করছেন প্রতীক সরকার। শিঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST