১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অর্থ আত্মাসাতের অভিযোগে সাবেক মেয়র-কাউন্সিলরসহ ১৯ জনের নামে দুদকের মামলা

পাবনা প্রতিনিধি : অর্থ আত্মসাতের অভিযোগে পাবনার সাঁথিয়া পৌরসভার সাবেক দুই মেয়র মিরাজুল ইসলাম ও মাহবুবুল আলম বাচ্চুসহ ১৯ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ মেলায় আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, পাবনায় মামলাটি করা হয়।

দুদক পাবনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মোট ৪৩ লাখ ৭ হাজার ৫৩৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযুক্ত মধ্যে ২ জন সাবেক মেয়র, ১১ জন সাবেক কাউন্সিলর, আর বাকি ৬ জন কর্মকর্তা-কর্মচারী।

অভিযুক্তরা হলেন—সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক (৫৮), সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু (৪৮), সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান (৫৪), বর্তমান নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামান (৫৩), হিসাবরক্ষক আব্দুল বারিক (৪৯), কার্য-সহকারী আবু ইছা শফিউল আলম (৪৭), প্রধান সহকারী নুরুজ্জামান (৪৩), এম. এল. এস. এস নুরুল ইসলাম (৪৬)।

আরও পড়ুনঃ   নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কাউন্সিলরদের মধ্যে অভিযুক্তরা হলেন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চাঁদ আলী (৫২), ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দীন (৩৩), একই ওয়ার্ডের দুই সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম (৪৪) ও আব্দুল হাই (৬৫), ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফছার আলী (৬৮), ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোছাদ্দেক হোসেন নাসিম (৪৩), ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদ ব্যাপারী (৬৬), একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ (৬২), ১, ২,৩ নম্বর ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর বুলবুলি খাতুন (৫৫), ৪, ৫,৬ নম্বর ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর হাসিনা খাতুন (৪৭) এবং ৭,৮, ৯ নম্বর ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর জীবন নাহার (৬০)।

মামলার বিবরণে জানা যায়, সাঁথিয়া পৌরসভার অনুকূলে স্থানীয় সরকার বিভাগ থেকে ডেঙ্গু মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রচার, করোনা মহামারি মোকাবিলার লক্ষ্যে ২০১৯-২০২০ অর্থ বছরে বরাদ্দকৃত ১৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা, ২০২০-২০২১ অর্থ বছরে বরাদ্দকৃত ১১ লাখ ৩ হাজার ৮৬৭ টাকা এবং ২০২১-২০২২ অর্থ বছরে বরাদ্দকৃত ১১ লাখ ২৫ হাজার ১৫০ টাকা অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ভুয়া বিল-ভাউচার ও কোটেশন তৈরি করে আত্মসাৎ করেছেন।

আরও পড়ুনঃ   টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা বলয়

এছাড়াও অভিযুক্তরা পরস্পর যোগসাজশের মাধ্যমে সাঁথিয়া পৌরসভার কোনো জিপ গাড়ি না থাকা সত্ত্বেও ব্যক্তিগত গাড়িতে জ্বালানি ব্যয়ের জন্য বিল তুলে মোট ২ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা এবং সাঁথিয়া পৌরসভার ড্রেন পরিষ্কারের নামে ভুয়া বিল ভাউচার প্রস্তুত করে ২ লাখ ৭২ হাজার ১৫০ টাকা আত্মসাৎ করেছেন।

সব মিলিয়ে তাঁরা ৪৩ লাখ ৭ হাজার ৫৩৩ টাকা পরস্পর যোগসাজশে ভুয়া বিল-ভাউচার ও কোটেশন সৃজন করে বিল তুলে আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুদক পাবনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় মামলা করা হয়েছে। পরবর্তীতে দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST