৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

অবস্থান বদল ইসরায়েলের, যুদ্ধবিরতির পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তি হলেও এবং না হলেও গাজার রাফাহতে হামলা চালাবেন তারা।

নেতানিয়াহুর এমন মন্তব্যের মাধ্যমে কার্যত জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতি না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের পরিবারের সদস্য এবং উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গিভিরের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এরপর তিনি বলেন, “সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করে দেব এটি আমাদের বিবেচনায় নেই। সম্পূর্ণ জয় পেতে আমরা রাফাহতে প্রবেশ করব এবং সেখানে থাকা হামাসের ব্যাটালিয়নকে নির্মূল করব— চুক্তি হোক আর না হোক।”

আরও পড়ুনঃ   ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ প্রস্তুত গাজা: সিনওয়ার

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বজন হারানো ইসরায়েলিরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং নিরাপত্তা পরামর্শক তাচি হানেগবেকি যুদ্ধ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নেতানিয়া সঙ্গে বৈঠকের পর জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গিভির একটি ভিডিও বার্তা দেন। এতে তিনি বলেন, “নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ না করতে এবং বিপজ্জনক চুক্তিতে সম্মত না হতে সতর্ক করেছি। প্রধানমন্ত্রী আমার কথা শুনেছেন এবং কথা দিয়েছেন ইসরায়েল রাফাহতে যাবে এবং যুদ্ধ বন্ধ করবে না। আমি মনে করি প্রধানমন্ত্রী বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এসব না হয়ে এটির অর্থ কি হবে।”

আরও পড়ুনঃ   মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

বেন গিভির ছাড়াও ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোরিচ হুমকি দিয়েছেন, যদি রাফাহতে হামলা চালানো না হয় এবং যুদ্ধ বন্ধ করে দেওয়া হয় তাহলে সরকার ভেঙে দেওয়া হবে।

গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিউস জানায়, হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে আনতে যুদ্ধ বন্ধ করে দিতে রাজি হয়েছে ইসরায়েল। এরপরই চুক্তির একটি সম্ভাবনা তৈরি হয়। তবে এ সম্ভাবনা আজ অনেকটাই ক্ষীণ হয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

১

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

২

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৪

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৫

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৬

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

৭

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

৮

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

৯

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১০

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১১

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১২

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৩

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১৮

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

২০

Design & Developed by: BD IT HOST