১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

অপেশাদারিত্ব নয়, অপমানিত হয়ে ‘কল্কি টু’ থেকে সরে এসেছেন দীপিকা

অনলাইন ডেস্ক : বলিউডের মেগাবাজেট সিনেমা ‘কল্কি’তে নজরকাড়া পারফরম্যান্সের পরও অপেশাদারিত্বের অভিযোগে সিনেমাটির সিক্যুয়েলে দেখা যাবে না দীপিকা পাড়ুকোনকে— এমন খবরে শোরগোল বলিউডে। নির্মাতাদের দাবি, দীপিকার সময় ও দায়বদ্ধতার অভাব থাকায় তাকে এই সিনেমায় নেওয়া যাচ্ছে না। কিন্তু অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীপিকা নিজে থেকেই সিক্যুয়েল থেকে সরার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রটি জানিয়েছে, প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী সিক্যুয়েলের গল্পের কেন্দ্রে থাকতেন দীপিকা। তবে পরবর্তীতে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়, যেখানে তার স্ক্রিন প্রেজেন্স কমিয়ে শুধু ছোট একটি চরিত্রে আনা হয়। এই খবর পেয়ে অভিনেত্রী ও তার টিম সিক্যুয়েল থেকে সরার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ   বিতর্ক এড়াতে কোথায় গেলেন দেব-রুক্মিণী

‘কল্কি’ ছবিতে দীপিকা প্রমাণ করেছেন তার দক্ষতা ও সাহস। সিনেমার কিছু দৃশ্যে তিনি চ্যালেঞ্জিং অ্যাকশন ও চারিত্রিক গভীরতা দেখিয়েছিলেন, যা দর্শক ও সমালোচকের কাছেও প্রশংসিত হয়েছে। তবে এবার সিক্যুয়েলে তার অনুপস্থিতি দর্শকদের মধ্যে একরকম হতাশা সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ   তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান

অভিনেত্রী হিসেবে দীপিকা পাড়ুকোনের অবস্থান বলিউডে শক্তিশালী। কিন্তু এই সিনেমার নির্মাতাদের চিত্রনাট্য পরিবর্তনের মাধ্যমে দীপিকাকে ক্যামিও চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত নায়িকার জন্য অপমানজনক বলেও মনে করছেন তার ভক্তরা; তাই সরে এসেছেন বলে অভিমত তাদের।

কিন্তু দীপিকার সাম্প্রতিক অতীত ঘাটলেও, ‘পাঠান’ ও ‘জাওয়ান’ এর মতো কমার্শিয়াল ও অ্যাকশন-ভিত্তিক সিনেমায় তিনি তার দক্ষতা প্রদর্শন করেছেন। ‘কল্কি’ ছবিতে তার পারফরম্যান্স একইভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

২

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৩

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

৪

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৫

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৬

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৭

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৮

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৯

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

১০

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

১১

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১২

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১৩

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৫

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৭

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৮

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৯

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST