৩১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘অপারেশন সিঁদুর এখনও চলমান, পাকিস্তানের সঙ্গে কিসের খেলা?’

অনলাইন ডেস্ক : চলতি বছরের মে মাসে জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সামরিক সংঘাতে জড়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ওই সময় ভারত সামরিক অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন সিঁদুর’। যা এখনও চলমান রয়েছে উল্লেখ করে আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি।

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর বসবে। সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। যদিও উভয় দেশের একই গ্রুপে থাকার পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেটার মনোজও পাকিস্তানের সঙ্গে না খেলার পক্ষে। যদিও বিসিসিআইয়ের সম্মতির পরই তৈরি হয়েছে এশিয়া কাপের সূচি, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটিকে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন, ‘পরিস্থিতি খুবই বাজে ছিল। কীভাবে আমরা ভারত-পাকিস্তান ম্যাচ খেলার কথা ভাবতে পারি? আমার মতে বিষয়টি আবারও বিবেচনা করা উচিৎ। এই ধরনের পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া উচিৎ নয়।’

অবশ্য ছেলেদের এশিয়া কাপের আগেই জুনে মেয়েদের মহাদেশীয় এই প্রতিযোগিতায় মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। যদিও সেটি ইমার্জিং দলের খেলা। পরে প্রতিকূল আবহাওয়া ও চিকুনগুনিয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভার অনুরোধে তা স্থগিত করা হয়। এদিকে, রাজনৈতিক বিরোধ বিবেচনায় ভারত-পাকিস্তানের এশিয়া কাপে খেলা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ তিওয়ারি, ‘আমাদের প্রধানমন্ত্রীই বলেছেন অপারেশন সিঁদুর এখনও চলছে। কীভাবে আমরা এখন পাকিস্তানের সঙ্গে খেলতে পারি? আমি এই খেলার বিপক্ষে। পেহেলগামে নিষ্পাপ বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে।’

আরও পড়ুনঃ   শেষ মুহূর্তে রাকসু নির্বাচনের আচরণবিধি সংশোধন

সম্প্রতি ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের বয়োজ্যষ্ঠ এক কর্মকর্তা জানান, বহুজাতি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলায় বাধা দেবে না ভারত সরকার। তা সত্ত্বেও সাবেক ক্রিকেটারদের অনানুষ্ঠানিক টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দেন ভারতীয় ক্রিকেটাররা। ফলে গ্রুপপর্বের পর সেমিফাইনালেও তাদের খেলা বাতিল হয়ে যায়। ভারত না প্রত্যাহার করায় সেমিতে না খেলেই সরাসরি ফাইনালে উঠে যায় পাকিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST