২১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অপহরণের দেড় বছর পর নিউজিল্যান্ডের পাইলটকে ফেরত দিল পাপুয়ার আদিবাসীরা

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিমা পাপুয়া অঞ্চলের আদিবাসীদের হাতে অপহৃত হয়েছিলেন নিউজিল্যান্ডের পাইলট ফিলিপ মেরটেনস। সেই অপহরণ ঘটনার দেড় বছর পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আজ শনিবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়া পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সও বিষয়টি নিশ্চিত করেছেন। আদিবাসীদের দেওয়া শর্ত পূরণের পরিপ্রেক্ষিতে মুক্তি পেয়েছেন মেরটেনস।

আরও পড়ুনঃ   বেবি পাউডার কেলেঙ্কারি : ৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে জনসন

ফিলিপ মেরটেনস অস্ট্রেলিয়ার বিমান পরিবহন সংস্থা জেটস্টারের সাবেক পাইলট। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে জিম্মি করে পাপুয়ার একদল বিদ্রোহী। গোষ্ঠীটির নাম ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)। পাপুয়া বিদ্রোহীদের অন্যতম কেন্দ্র এনডুগার পারো বিমানবন্দরে একটি ছোট বাণিজ্যিক যাত্রীবাহী বিমান অবতরণ করানোর পর বিদ্রোহীরা ফিলিপ মেরটেনসকে জিম্মি করে।

গত সপ্তাহের মঙ্গলবার টিপিএনপিবি এক বিবৃতিতে মেরটেনসের মুক্তির শর্ত ও রূপরেখা প্রকাশ করে। এর মধ্যে তাদের দাবি ছিল, মেরটেনসের পুরো মুক্তির প্রক্রিয়াটি গণমাধ্যমের উপস্থিতিতে হতে হবে। পরে ইন্দোনেশিয়ার সরকার বিদ্রোহীদের এসব দাবি মেনে নিলে মুক্তি দেওয়া হয় তাঁকে। এ ছাড়া, বিদ্রোহীরা মেরটেনসের মুক্তির সময় ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর অভিযানকেও স্থগিত করার শর্ত দিয়েছিল।

আরও পড়ুনঃ   ঢাকা-করাচি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশকে অনুমতি দিলো পাকিস্তান

ইন্দোনেশিয়া ১৯৬৯ সালে পশ্চিম পাপুয়ার নিয়ন্ত্রণ পায় নেদারল্যান্ডসের কাছ থেকে। এরপর থেকেই সেখানকার নাগরিকেরা স্বায়ত্তশাসন ও নিজস্ব ভোট ব্যবস্থার দাবিতে আন্দোলন করে আসছে। যেসব গোষ্ঠী আন্দোলন করছে, তার মধ্যে ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি উল্লেখযোগ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST