৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

অনন্যা ফাতিমা এখনো সিঙ্গেল!

অনলাইন ডেস্ক : শুরু হয়েছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। এই টুর্নামেন্টে অংশগ্রহন করেছেন মডেল ফাতিমা আক্তার অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ক্রীড়াপ্রেমী মডেল জানালেন ক্রিকেট খেলার পেছনের কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার ভাবনার কথা।

সাক্ষাৎকারে ফাতিমা আক্তার অনন্যা বলেন, ‘আমি আসলে নিজে ছোটবেলা থেকে খেলাধুলা অনেক পছন্দ করি। আমি নিজে অনেক খেলাধুলা করেছিলাম, নিজে একজন অ্যাথলেট ছিলাম। আমি জাতীয় পর্যায়ে খেলেছি।’

এভাবেই খেলাধুলার প্রতি তার ভালোবাসার কথা জানালেন তিনি। যখনই শুনেছেন বড় পরিসরে ক্রিকেট খেলা হচ্ছে, বিশেষ করে এবারের আসর ইনডোর থেকে আউটডোরে এত বড় স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে, তখন তার মনে হয়েছে অবশ্যই খেলা উচিত। এই ভাবনা থেকেই ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ   হৃদয় খানের সঙ্গে জুটি বাঁধলেন ন্যান্সিকন্যা রোদেলা

গত এক সপ্তাহ ধরে দীর্ঘ সময় অনুশীলনও করেছেন তিনি। যেহেতু কেউই পেশাদার ক্রিকেটার নন, তাই বোল্ড আউট না হওয়ার জন্য বেসিক বিষয়গুলো শিখে নিচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন যেন ভালো খেলতে পারেন।

বর্তমানে কোনো নাটক বা সিনেমায় কাজ করছেন না বলে জানিয়েছেন তিনি। মডেলিং করছেন এবং সেটাকেই ভালোভাবে করতে চান। একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে কাজ করার ইচ্ছা পোষণ করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে দেখতে পাবেন।’

আরও পড়ুনঃ   স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন ক্যাটরিনার

সম্পর্কের বিষয়ে খোলামেলা উত্তরে এ মডেলের ভাষ্য, ‘এখন পর্যন্ত সিংগেল। আমি ব্যক্তিগত বিষয় নিয়ে সবসময় সরাসরি কথা বলি। যখন মিঙ্গেল হবো অবশ্যই সোস্যাল লাইফ দেখলেও বোঝা যায়, সবাইকে জানাবো।’

তবে মিডিয়ার কোনো ছেলেকে বিয়ে চান না তিনি। তার মতে, ‘ মিডিয়ার ছেলেক চাই না। একই পেশার মানুষ হলে অনেক বেশি মতপার্থক্য হতে পারে, যদিও বোঝাপড়ার সুবিধাটাও থাকে। মিডিয়ার বাইরের কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৩

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৪

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৫

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৬

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৭

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

৯

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১০

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১১

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১২

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৩

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৪

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৫

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৬

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৭

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৮

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

১৯

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

২০

Design & Developed by: BD IT HOST