২৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা বানিয়েছে ইরান

অনলাইন ডেস্ক : পৃথিবীর বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা বানানোর দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে তা প্রকাশ করেননি তিনি।

শনিবার (২৩ আগস্ট) বার্তাসংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের সঙ্গে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে আজিজ নাসিরজাদেহ এ তথ্য জানান।

তিনি বলেছেন তারা সবসময় ‘মিসাইল ডেভেলপমেন্টকে’ প্রাধান্য দিয়েছেন। তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর তাদের এ প্রাধান্য হয়ত পরিবর্তন হতে পারে।

আরও পড়ুনঃ   ‘বাংলাদেশি পর্নো তারকা’ মুম্বাইয়ে গ্রেপ্তার

যেসব দেশে অস্ত্র কারখানা বানানো হয়েছে সেগুলো নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

গত জুনে দখলদার ইসরায়েল ইরানে বিনা উস্কানিতে হামলা চালায়। এরপর ইরানও পাল্টা হামলা চালানো শুরু করে। ইসরায়েলের সঙ্গে ইরানের এ যুদ্ধ ১৩ দিন স্থায়ী হয়।

এই যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্রও।

ইসরায়েল-ইরান যুদ্ধ থামলেও এখনো উত্তেজনা রয়ে গেছে। দুই পক্ষই হুমকি-পাল্টা হুমকি অব্যাহ রেখেছে।

আরও পড়ুনঃ   ইসরায়েলে যাওয়া ইমামরা ‘মুসলিমদের প্রতিনিধি নয়’ : আল-আজহার বিশ্ববিদ্যালয়

এদিকে ইসরায়েলকে চেপে রাখতে লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজায় হামাস ও ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সহায়তা করে থাকে ইরান। এসব দেশে ইরানের অস্ত্র কারখানা আছে বলে দাবি করে থাকে ইসরায়েল।

এছাড়া সিরিয়াতেও সাবেক স্বৈরশাসক বাসার আল আসাদ ক্ষমতায় থাকার সময় ইরানের নিজস্ব অস্ত্র তৈরির কারখানা ছিল। যদিও তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর দখলদার ইসরায়েল এগুলোর বেশিরভাগ ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST