১৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ গঠনে ‘স্কাউটস’ আলোকবর্তিকা: এলজিআরডি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে ‘স্কাউটস’ হবে আলোকবর্তিকা, যে সবাইকে পাঞ্জেরির মতো আলোর পথ দেখাবে।

শনিবার (১৩ জুলাই) সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে পুঠিয়া উপজেলা স্কাউটসের আয়োজনে ‘বাংলাদেশ স্কাউটস থেকে প্রাপ্ত কাব স্কাউট ইউনিটে ড্রাম সেট বিতরণ ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে তাদের পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের স্মার্ট সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ স্কাউটস এক অনন্যসাধারণ নাম। স্মার্ট নাগরিক হতে হলে হাতেকলমে কাজ শেখা, ছোট-দল পদ্ধতিতে কাজ করা, ব্যাজ পদ্ধতির মাধ্যমে কাজের স্বীকৃতি প্রদান, মুক্তাঙ্গনে কাজ সম্পাদন, তিন আঙ্গুলে সালাম ও ডান হাত করমর্দন, স্কাউট পোশাক, স্কার্ফ ও ব্যাজ পরিধান এবং সর্বদা স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলে কাব স্কাউটদের আগামীর বিশ্বের জন্য নেতা হয়ে গড়ে উঠতে হবে।

আরও পড়ুনঃ   ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে স্কাউটিং আন্দোলন কর্মসূচি শুরু করেছিলেন যেন এই আন্দোলনে যুক্ত হয়ে আনন্দের মাধ্যমে শিশু-কিশোররা শিক্ষা গ্রহণ করতে পারে এবং স্বাবলম্বী-সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। এরপর থেকে স্কাউটদের আত্মমর্যাদাসম্পন্ন, সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী, সেবাপরায়ণ, সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস অবিসংবাদী ভূমিকা নিয়েছে। বাংলাদেশ আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের প্রেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য।

আব্দুল ওয়াদুদ বলেন, সমাজের ও দেশের উন্নয়নের জন্য বৃক্ষরোপণ, টিকাদান, স্যানিটেশন ও পরিবেশ সংরক্ষণ, জ্বালানি-সাশ্রয়ী চুলা এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় স্কাউটদের সেবাদান কর্মসূচি প্রশংসার দাবিদার। তবে কাব স্কাউটদের (৬ থেকে ১০+ বছর বয়সী) বর্তমান তথ্যপ্রযুক্তির নিত্যনতুন আবিষ্কারের পাশাপাশি দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা এবং কাজের সময় কাজ। কাব স্কাউটদের উদ্যোক্তা হতে হবে। এর জন্য থাকতে হবে একাত্মতা। এভাবেই নিত্য চর্চায় নেতৃত্বদানের ঐশ্বরিক ক্ষমতালব্ধ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   যশোর সীমান্তে মাদকসহ ভারতীয় ২ নাগরিক আটক

রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরাও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST