৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

সিলেটে বাঁধ ভেঙে লক্ষাধিক মানুষ পানিবন্দি

অনলাইন ডেস্ক: ভারতের বরাক নদী দিয়ে নেমে আসা উজানি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলা। উজানি ঢলের ব্যাপক স্রোতে নদীর বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে উপজেলার ছবড়িয়া, রারাই, বাখরশাল, পৌর এলাকার নরসিংহপুরসহ কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে ও বাঁধ উপচে নদীর পানি লোকালয়ে ঢুকে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে আমাদের নদ-নদীর পানি বেশ কয়েক জায়গায় বিপৎসীমার ওপরে রয়েছে। এতে করে সিলেটের প্রায় ২৫ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশকিছু জায়গায় বাঁধ ভেঙে বা উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। পানি না কমা পর্যন্ত এসকল বাঁধ মেরামত সম্ভব নয়। স্থানীয় সূত্রে জানা যায়, কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে জকিগঞ্জ পৌর এলাকার একটি অংশসহ উপজেলার অন্তত পাচঁটি ইউনিয়নে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকার স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ-মন্দিররসহ বেশকিছু জায়গার সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে করে স্থানীয়রা বিশুদ্ধ পানি, স্যানিটেশন, পানিবাহিত রোগবালাই ও গবাদিপশু নিয়ে সংকটকালীন মুহূর্ত পার করছেন। জকিগঞ্জ উপজেলার বাসিন্দা জুনেদ আহমদ চৌধুরী জানান, প্রবল পানির স্রোতে জকিগঞ্জের কিছু এলাকায় বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে। মানুষজন প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন। অনতিবিলম্বে এই অঞ্চলকে বন্যাদুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে বিপদগ্রস্তদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হোক। জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসলিম বলেন, এখন পর্যন্ত উপজেলার এক লাখের ওপর মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। ৫৮টি আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত মানুষজন আশ্রয় নিয়েছেন। পানিবন্দি মানুষের জন্য শুকনো খাবার ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলা প্রয়োজনভেদে আমরা বিতরণ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

১

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

২

ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

৩

রাজশাহীর চারঘাটে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আসাদুজ্জামান জুয়েল

৪

লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

৫

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়লগ

৬

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ

৭

বাগমারায় নবনির্বাচিত দলিল লেখকদের সংবর্ধনা

৮

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষকবৃন্দের সাক্ষাৎ

৯

চাপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে পরিত্যাক্ত মাদক উদ্ধার

১০

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১১

রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১২

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ জনের দণ্ড

১৪

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ

১৫

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল

১৬

রাজশাহীতে কম্পিউটার,সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক

১৭

রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

মেধা, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়সমূহকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST