৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের নামে যত্রতত্র খুনের মামলা বন্ধে সুস্পষ্ট অবস্থান নিন, সরকারকে সম্পাদক পরিষদ

অনলাইন ডেস্ক: সাংবাদিকদের বিরুদ্ধে নির্বিচার হত্যা মামলা দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সরকারি বাসভবন যমুনায় মতবিনিময় সভা শেষে পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশে একটা নতুন দিগন্ত উন্মোচিত হোক। সেখানে আমি একজন সম্পাদক হিসেবে যেটা উত্থাপন করেছি, সেটা হচ্ছে—সাংবাদিকদের নিশ্চয়তা এবং তাঁদের ব্যাপারে যেভাবে যত্রতত্র খুনের মামলা হচ্ছে, সেটা যাতে বন্ধ হয় এবং সরকার যেন সুস্পষ্ট অবস্থান নেয়। সাংবাদিকদের যদি দোষ থাকে, তাঁরা যদি দুর্নীতি করে থাকেন, তাহলে আলাদা মামলা হতে পারে। কিন্তু এইভাবে (ঢালাও খুনের মামলা) যেন না হয়।’

পত্রিকার সম্পাদকদের সঙ্গে আজকের মতবিনিময় সভায় দেশের প্রথম সারির ২০টি দৈনিকের সম্পাদকেরা উপস্থিত ছিলেন। দুজন দেশের বাইরে অবস্থান করায় অংশ নিতে পারেননি বলে জানা গেছে। বৈঠক শেষে যমুনার গেটে সাংবাদিকদের ব্রিফ করেন মাহ্‌ফুজ আনাম।

মাহ্‌ফুজ আনাম বলেন, ‘সব কালাকানুন বাতিল করার বিষয়ে আলোচনা হয়েছে; গণমাধ্যম নিয়ন্ত্রণে যতগুলো কালো আইন রয়েছে, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট—এ ধরনের আইনের যেগুলোতে সাংবাদিকদের নিপীড়নের অধ্যায় রয়েছে, সেগুলো বাতিল করা।’

সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে আলোচনা সম্পর্কে জানতে চাইলে মাহ্‌ফুজ আনাম বলেন, ‘উনি (ইউনূস) বলেছেন, এটা তাঁর সরকারের পলিসিগত (সাংবাদিকদের নামে মামলা) না।’

আরও পড়ুনঃ   শান্তিতে থাকবে না অর্থ পাচারকারীরা: নতুন গভর্নর

ড. মুহাম্মদ ইউনূস ‘স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন’ জানিয়ে মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আমাদের কাছে ওনার আবেদন হচ্ছে, আমরা যেন লেখনীর মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করি। আমাদেন সাজেশন্স উনি সাদরে গ্রহণ করেছেন। আমাদের বলেছেন, সরকার পরিচালনায় ভুল-ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় কাগজে ছাপি। ওনার সরকারকে সহযোগিতা করি।’

আলোচনায় জাতীয় ঐক্যের কথা উঠে এসেছে জানিয়ে ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘আমরা চাই, বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক। রাজনৈতিকভাবে বিভক্ত জাতি যেন ঐক্য স্থাপন করতে পারে।’

অন্তর্বর্তী সরকারের কাছে সম্পাদকেরা গুরুত্বপূর্ণ সংস্কার আশা করেন উল্লেখ করে মাহ্‌ফুজ আনাম বলেন, ‘সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা। স্বায়ত্তশাসিত সংস্থাগুলো যেমন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে সত্যিকার অর্থে গণমুখী সংস্থায় পরিণত করা। ভবিষ্যতে সমস্ত নির্বাচনে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটায়—এমন নির্বাচন কমিশন চাই। দেশে যে দুর্নীতি হয়, সেটা যেন স্বাধীনভাবে দুদক তদন্ত করে ব্যবস্থা নেয়।’

তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের বিষয়ে যে আলোচনা উঠেছে, সেই বিষয়ে প্রধান উপদেষ্টাকে একটি বিশেষ কমিটি করে দিয়ে সব ধরনের আইনের পরিবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশ পুনর্গঠন—এগুলো বিভিন্নভাবে হতে পারে। অর্থাৎ, আমরা পরিবর্তন চাই। এগুলোর আমরা গণতান্ত্রিক পুনর্গঠন চাই।’

সরকারের মেয়াদ কত দিন থাকবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মাহ্‌ফুজ আনাম বলেন, ‘সরকারের মেয়াদ কত দিন হতে পারে, সেটা প্রধান উপদেষ্টা আমাদের জিজ্ঞেস করেছেন। এটা নিয়ে অনেকে অনেক মতামত দিয়েছেন বিভিন্ন সময়। কিন্তু মূলকথা যেটা এসেছে সেটা হলো, সরকারের অ্যাজেন্ডা কী, সেই অনুপাতে সময়। অনেক রাজনৈতিক দল বলেছে, আপনাদের (সরকার) যত দিন দরকার লাগে, কোনো কোনো রাজনৈতিক দল বলেছে, যৌক্তিক সময়—এগুলো তো অস্পষ্ট। প্রধান উপদেষ্টার ইচ্ছা, খবরের কাগজের মাধ্যমে আমরা একটা ধারণা দিই, যাতে জাতি কী চায়, কয় বছর হতে পারে—দুই, তিন, পাঁচ বছর। এটা নিয়ে ওনার কোনো নিজস্ব চিন্তা নেই। প্রধান উপদেষ্টা চান জনতার চিন্তাটা জানতে। সেই ব্যাপারে তিনি গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন, আমরা যেন গণমাধ্যম হয়ে জনগণের কথা লিখি।’

আরও পড়ুনঃ   বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ জানিয়েছিলেন। এতে দেশটি ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়ে কারাগারে পাঠায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কূটনৈতিক প্রচেষ্টায় সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটি।

এ প্রসঙ্গ উল্লেখ করে মাহ্‌ফুজ আনাম বলেন, ‘এটা আনন্দের খবর। আমি মনে করি, ইউনূস ভাইয়ের মতো একজন নেতা না হলে আন্তর্জতিকভাবে এটা আসত না। এতে আমরা খুবই খুশি।’

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বিটিভি, বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করার পরামর্শ সম্পাদকেরা দিয়েছেন বলে জানান মাহ্‌ফুজ আনাম। তিনি বলেন, তারা যেন পেশাগতভাবে দায়িত্ব পালন করতে পারে।

যারা অতীতে বাংলাদেশকে সহযোগিতা করেনি, তারাও এখন সহযোগিতার আগ্রহ দেখাচ্ছে বলে জানান জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST