২১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক : চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু হয়েছে শ্রীলঙ্কায়। আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে দেশজুড়ে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

ভোটগ্রহণ, গণনা, ফলপ্রকাশের দায়িত্বে রয়েছেন ২ লাখ সরকারি কর্মকর্তা। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য দেশজুড়ে মোতায়েন করা হয়েছে ৬৩ হাজার পুলিশ সদস্য ও কর্মকর্তাকে। দেশটির মোট ভোটারসংখ্যা ১ কোটি ৭০ লাখ এবং এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হয়েছেন ৩৮ জন।

তবে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রার্থী ৩ জন এবং ভোটের মূল লড়াইও হবে এই তিনজনের মধ্যেই। এরা হলেন শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে (৭৫) (রাজনৈতিক দল- ইউনাইটেড ন্যাশনাল পার্টি), অনুরা কুমারা দেশনায়েক (৫৬) এবং সাজিথ প্রেমাদাসা (৫৭)।

রনিল, অনুরা এবং সাজিথ— এই তিনজন যথাক্রমে ইউনাইটেড ন্যাশনাল পার্টি, ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) এবং সাজিথ সামাগি জানা বালাওয়েগায়ার (এসজিবি) শীর্ষ নেতা।

আরও পড়ুনঃ   ১০ দাবিতে ৮ দিন ধরে অনশনে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা

বিগত প্রেসিডেন্ট নির্বাচনগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সংখ্যালঘু তামিল ইস্যু। তবে এবারের নির্বাচনে তামিল ইস্যুটি সেভাবে পাত্তা পাচ্ছে না। সবার মনোযোগের কেন্দ্র রয়েছে চলমান অর্থনৈতিক সংকট।

২০১৯ সালে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল শ্রীলঙ্কায়। সে নির্বাচনে জিতে সরকার গঠন করেছিল দেশটির বৃহত্তম এবং ওই সময় সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা (এসএলপিপি)। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হয়েছিলেন যথাক্রমে দলের শীর্ষ নেতা গোতাবায়া রাজাপাকশে এবং তার বড়ভাই মাহিন্দা রাজাপাকশে।

২০২০ সালে করোনা মহামারির সময় দেশের অর্থনীতিকে নেতৃত্ব দিতে চরম ব্যর্থতা, সরকারি তহবিল থেকে বেহিসেবি অর্থব্যয় এবং সরকারের ভুল নেতৃত্বের ফলে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যায়। এসএলপিপি ক্ষমতায় থাকায় স্বাভাবিকভাবেই এর দায় পড়ে গোতাবায়া রাজাপাকশে এবং তার মন্ত্রিসভার ওপর।

রিজার্ভ শেষ হয়ে যাওয়ায় ২০২১ সালের শেষ দিক থেকে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে খাদ্য, জ্বালানি, ওষুধ আমদানির মতো অর্থও ছিলো না দেশটির।

আরও পড়ুনঃ   গাজার জন্য ত্রাণ নিয়ে আসা জাহাজে ইসরায়েলের হামলা

এই অবস্থায় সাধারণ জনগণের চরম বিক্ষোভের মুখে ২০২২ সালের জুলাই মাসে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান গোতাবায়া। তবে দেশত্যাগের আগে রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়ে গিয়েছিলেন তিনি।

গোতাবায়ার দেশত্যাগের পর পার্লামেন্টের আইনপ্রণেতাদের ভোটে নতুন প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে। তিনি মূলত গোতাবায়া সরকারের সাংবিধানিক মেয়াদের বাকি ২ বছর পূর্ণ করেন। তার গত দুই বছরের নেতৃত্ব ইতোমধ্যে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতি।

অপর দুই প্রার্থীও নিজেদের নির্বাচনী প্রচার-প্রচারণায় অর্থনৈতিক ইস্যুটিকে মুখ্য হিসেবে সামনে এনেছেন। ‍অনুরা কুমারা বলেছেন, তিনি নির্বাচনে জিতলে শ্রীলঙ্কার প্রশাসনকে দুর্নীতিমুক্ত করবেন। আর সাজিথ বলেছেন, তিনি ক্ষমতায় গেলে আইএমএফের সঙ্গে ঋণচুক্তি আরও সহজ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৩

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

৪

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৭

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৮

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৯

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

১১

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১৩

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৪

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৫

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৭

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৮

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৯

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST