২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শাড়িতে আলিয়া-স্বস্তিকা-জয়া ‘টু’ জিজি হাদিদ

অনলাইন ডেস্ক : চলে গেল বিশ্ব শাড়ি দিবস। ২১ ডিসেম্বর শাড়ির প্রতি প্রেম উদযাপনের দিন। চিরন্তন এই পোশাকটির প্রতি সম্মান জানাতে দিবসটি পালিত হয়। ৯ গজের এই কাপড়ের উন্মাদনা এখন গোটা বিশ্বে। তাইতো- কথায় আছে, শাড়িতে নারী।

এ যেন শুধু একটু করো কাপড় নয়, জীবনের গল্প বলা এক ক্যানভাস। প্রেয়সীকে শাড়িতে সবচেয়ে বেশি আরাধ্য মনে হয় পুরুষদের। প্রতিটি শিশুর কাছে মায়ের শাড়ির আঁচলের ঘ্রাণ পৃথিবীর সব থেকে প্রিয় সুবাস।

যুগে যুগে শাড়ির প্রেমে মজেছেন সবাই। টলিউড, বলিউড টু হলিউড, তারকাদের শাড়ির প্রেমের গাঁথা এই পরিসরে উল্লেখ না করলেই নয়।

আরও পড়ুনঃ   জেল থেকে বের হয়েই স্ত্রীর কান্না থামালেন আল্লু অর্জুন

কালের বিবর্তনে ব্যপক পরিবর্তন এসেছে শাড়ির ড্রেপিংয়েও। তার সঙ্গে যুক্ত হয়েছে বৈচিত্র্যময় ব্লাউজ। কাঁচুলি, চোলি থেকে জ্যাকেট স্টাইল পেরিয়ে কোর্সেট, ব্রালেট, ট্যাংকটপ আর ক্রপটপ শাড়ির সঙ্গী হয়েছে। রেডি-টু-ওয়্যার আর ফিউশন ঘরানার শাড়িরও কদর কম নয় বর্তমানে।

বর্তমান প্রজন্মের তারকারা তো বটেই, পাশাপাশি ফ্যাশনিস্টরাও নিজস্ব স্টাইলে শাড়ি জড়িয়ে মোহময়ী রূপে ধরা দিচ্ছেন। বুট, স্নিকার্স থেকে হ্যাট, ট্রেঞ্চকোট, বাইকার্স জ্যাকেট দিয়ে যে যেভাবে ইচ্ছে শাড়ির ফ্যাশনে মেতেছেন। মনোক্রোম, শিয়ার আর সিক্যুইনড ফেব্রিকের শাড়ির সঙ্গে আকর্ষণীয় সব ব্লাউজে আবেদনময়ী অবতারে মুগ্ধ করছেন নায়িকারা।

আরও পড়ুনঃ   জেলা ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা-সহ গ্রেফতার: ৪

সেই তালিকায় যেমন ফ্যাশন সচেতন স্বস্তিকা মুখোপাধ্যায় রয়েছেন, তেমনই জয়া আহসান, আজমেরি হক বাঁধনরাও। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুররাও শাড়িকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।

পাশ্চাত্যের গ্ল্যামার দুনিয়াতেও শাড়িপ্রেমীর সংখ্যা নেহাত কম নয়! বেয়ন্স হোক বা জিজি হাদিদ, নাওমি ক্যাম্পবেল বিভিন্ন সময়ে শাড়ির রকমারি ড্র্যাপিংয়ে মুগ্ধ করেছেন।

খ্যাতনামা আন্তর্জাতিক মডেল জিজি হাদিদ ভারতে এসে ডিজাইনার জুটি আবু জানি-সন্দ্বীপ খোসলার চিকনকারি শাড়ি পরে তাক লাগিয়ে দিয়েছিলেন। ২০২৩-এর মেট গালার আসরে সুপারমডেল নাওমি ক্যাম্পবেল গোলাপি স্যাটিনের শাড়ি গাউনে মুগ্ধ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

২

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৩

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৪

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৫

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৬

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৭

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৮

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৯

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১০

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১১

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১২

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৩

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৪

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৫

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৬

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৭

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST