৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাস্তায় ৪ তরুণীর মারামারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে পুলিশও

অনলাইন ডেস্ক : ব্যস্ত রাস্তায় মারামারি করছেন চার তরুণী। একে অন্যকে মারতে মারতে চুল টেনে শুইয়ে ফেলছেন। পাশে দাঁড়িয়ে নিশ্চুপ ভঙ্গিতে অনেকে এ দৃশ্য দেখছেন। দর্শকের তালিকায় ছিল পুলিশও। মনে হচ্ছিলো পুলিশসহ সকলেই দাঁড়িয়ে মজা দেখছে। কিন্তু কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের নয়ডা সেক্টর-৯৩-এর বায়োডাইভারসিটি পার্কের। প্রত্যক্ষদর্শীরা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেন।

আরও পড়ুনঃ   ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একজন ব্যবহারকারী ২৭ এপ্রিল ভিডিওটি পোস্ট করেন। তাতে দেখা গেছে, চার তরুণী দুটি দলে ভাগ হয়ে মারামারি করছেন। চুল ধরে টানাটানি করে একে অপরকে রাস্তায় ফেলে মারছেন। সজোরে চড়-থাপ্পড় তো চলছেই।

এ সময় পথচলতি মানুষদের সেই দৃশ্য উপভোগ করতে দেখা যায়। এক পাশে ছিলেন দুজন পুলিশ সদস্যও। তারাও লড়াই থামাতে এগিয়ে আসেনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনঃ   ইসরায়েলকে লক্ষ্য করে ১০০ ‘কাতিউশা’ রকেট ছুড়ল হিজবুল্লাহ

জানা গেছে, ইনস্টাগ্রাম রিলে কমেন্ট করা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে ইনস্টাগ্রাম রিলে বাজে মন্তব্য করার অভিযোগ তুলে ঝগড়ায় জড়ায়। সেটি মারামারিতে রূপ নেয়।

এক্স-ব্যবহারকারীরা ভাইরাল ভিডিওয়ের কমেন্টে লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির ভয়াবহ একটি উদাহরণ এটি।

অনেকে প্রত্যক্ষদর্শীদের নিস্ত্রিয়তার অভিযোগ তুলেন। লিখেন, ‘পুলিশ থাকা সত্ত্বেও কেউ কেন এই মেয়েদের মারামারি থামায়নি?’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

১

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

৪

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

৫

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৭

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৯

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১০

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

১২

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১৪

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১৫

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৬

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৮

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

২০

Design & Developed by: BD IT HOST