
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর ৪নম্বর ওয়ার্ডের কেশবপুর শাহী জামে মসজিদ কমপ্লেক্স ও মাদ্রাসা পরিচালনা কমিটি এবং ১৬ নম্বর ওয়ার্ডের বখতিয়ারাবাদ জামে মসজিদের নবনির্বাচিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কমিটির সদস্যবৃন্দ মসজিদগুলোর উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন তাঁরা। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মসজিদগুলোর উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় কেশবপুর শাহী জামে মসজিদ কমপ্লেক্স ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সচিব নুরুন নবী শাহীন, মসজিদের পেশ ইমাম ওসমান গনি, প্রধান উপদেষ্টা ফজলে কবির টুটুল, সদস্য শরিফুল ইসলাম কচি, রেজাউল করিম তুহিন, আব্দুল আজিজ চৌধুরী, আব্দুস সাত্তার ও জহির হোসেন উপস্থিত ছিলেন। তাঁরা মসজিদের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার বিষয়ে প্রশাসকের সঙ্গে আলোচনা করেন।
অন্যদিকে, বখতিয়ারাবাদ জামে মসজিদের নবনির্বাচিত পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, মুয়াজ্জিন আব্দুল আওয়াল, নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ এহসানুল কবির, ক্যাশিয়ার নিজাম উদ্দিন, অডিট সম্পাদক ও ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এম এ কামালসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST