২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতারকৃত ২ আসামি।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ ২ জন গ্রেফতার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ এর সামনে পাকা রাস্তার উপর হতে সন্ধ্যা ৬:৩৫ ঘটিকায় দুইজন মাদককারবারিকে অবৈধ মাদকদ্রব্য ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম মোঃ লিটন হোসেন (২৭) ও মোঃ আশরাফুল ইসলাম (৩৮)। মোঃ লিটন হোসেন মহানগর রাজশাহীর বেলপুকুর থানার বাশঁপুকুরিয়া গ্রামের আসলাম হোসেনের পুত্র এবং মোঃ আশরাফুল ইসলাম মহানগর রাজশাহীর বেলপুকুর থানার একই গ্রামের ইসহাক-এর পুত্র।

আরও পড়ুনঃ   শার্শা উপজেলায় কুয়াশা আর তীব্র শীতে বোরো চাষিরা বিপাকে

পুলিশ আরও জানায়, রাজশাহী জেলার ডিবির এসআই(নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল ২৪ সেপ্টেম্বর বিকাল ৫:৪০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ এর সামনে পাকা রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির পুলিশ পরিদর্শক মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬:২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে সন্ধ্যা ৬:৩৫ ঘটিকায় রাজশাহী জেলার ডিবি পুলিশ ১ নং অভিযুক্ত মোঃ লিটন হোসেনের দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি নীল রংয়ের পলিথিনে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেন।

আরও পড়ুনঃ   নাচোলে ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১

অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

২

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

৪

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

৫

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৬

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৮

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৯

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১০

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

১১

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

১২

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

১৩

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

১৪

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST