১৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. জাহাঙ্গীরের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত রাজশাহী সদর-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শনিবার সকাল ৯.৩০ টায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। পুরো শহরজুড়ে বর্ণিল এই শোভাযাত্রায় প্রায় ছয় হাজার নেতাকর্মী অংশ নেন। পুরো শহর প্রদক্ষিন শেষে রাজশাহী মাদ্রাসা মাঠে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় ছাদখোলা গাড়ি থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, এই আসনের জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে, সে সকল সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইশতেহার রেডী করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এ আসনের বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্য মডেল আসন হিসেবে রাজশাহী নগরীকে প্রতিষ্ঠিত করা হবে। এসময় নেতাকর্মীরা শোভাযাত্রা থেকে দাঁড়িপাল্লা প্রতীকের ফেস্টুন, পতাকা নিয়ে ভােট চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। ”ইনশাআল্লাহ জিতবে এবার দাঁড়িপাল্লা”

আরও পড়ুনঃ   দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমিরের

শোভাযাত্রায় প্রার্থীর সাথে অংশ নেন জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাড. আবু মুহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST