২৮ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রাজপাড়া থানা জামায়াতের রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘শপথের আলোকে রুকনিয়াত’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজপাড়া থানা শাখার উদ্যোগে রুকন শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নগরীর দারুস সালাম কামিল মাদ্রাসা মিলনায়তনে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘শপথের আলোকে রুকনিয়াত’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। তিনি বলেন, “রুকনিয়াতের মূল লক্ষ্য হলো প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।” তিনি শপথের প্রতি অবিচল থেকে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রুকনদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ   বল ভেবে পরিত্যক্ত ককটেলে আঘাত, বিস্ফোরণে আহত ২ শিশু

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর সংগঠনের দাওয়াতী ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষাশিবিরে ‘আখিরাতের জবাবদিহি’ বিষয়ে দারসুল কোরআন পেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ আব্দুল্লাহ আল মামুন। এছাড়া ‘সমাজ পরিবর্তনে সামাজিক কার্যক্রমের গুরুত্ব ও পদ্ধতি’ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর মানবসম্পদ সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন এবং ‘আনুগত্য-শৃঙ্খলা’ বিষয়ে মহানগরী শিল্প ও বাণিজ্য বিষয়ক সেক্রেটারী অধ্যাপক এ.কে.এম. সারওয়ার জাহান প্রিন্স আলোচনা করেন।

আরও পড়ুনঃ   শপথ নিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ

শিক্ষাশিবিরে গ্রুপ ডিসকাশনে ‘বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের প্রতিবন্ধকতা ও প্রতিকার’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন রাজপাড়া থানা শাখার সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা আমীর অধ্যাপক নুরুল ইসলাম মনি এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোকলেসুর রহমান। শিক্ষাশিবির বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন রাজপাড়া থানা সাংগঠনিক সেক্রেটারি শরীফ আল মাহমুদ, বায়তুলমাল সেক্রেটারি ডা. আলমগীর মুর্শেদ এবং পাঠাগার ও প্রকাশনা সেক্রেটারি আবু আব্বাস।

সবশেষে থানা আমীরের মুহাসাবা ও সমাপনী বক্তব্যের মাধ্যমে শিক্ষাশিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

২

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৩

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৪

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৫

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৬

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

৭

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৮

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৯

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১১

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৫

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৬

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১৭

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST