১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

যে ইনিংস দিয়ে আরেকবার ফিরলেন পন্ত

অনলাইন ডেস্ক: ম্যাচের আগে বিশাখাপট্টনমের গ্যালারিতে দেখা গেল ব্যানারটা। ঋষভ পন্তের ছবির পাশে লেখা, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’-লিভারপুলের বিখ্যাত ওই মন্ত্র।

কারও যদি সমর্থন প্রাপ্য হয়, সেটি তো পন্তই।
২০২২ সালের ডিসেম্বরে ভয়ংকর সেই দুর্ঘটনার পর ক্রিকেটে কেন, আগের মতো জীবনে ফিরতে পারবেন কি না, তা নিয়েই সংশয় ছিল। সে সব পেরিয়ে পন্ত ফিরলেন এবারের আইপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে। প্রথম ম্যাচে ১৩ বলে ১৮ রানের পর ২৬ বলে ২৮ রান। ঠিক আগের সে পন্তকে খুঁজে পাওয়া যায়নি তাতে।

গতকালও চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটিতে একসময় পন্তের স্কোর ছিল ২৩ বলে ২৩ রান। পন্ত লাফ দিলেন সেখান থেকে। পরের ৮ বলে করলেন ২৮ রান। পেলেন ফিফটির দেখা। যে ম্যাচটি পরে দিল্লি জিতেছে ২০ রানে।

আরও পড়ুনঃ   হোয়াইটওয়াশ বাঁচানোর মিশন টাইগারদের

এমন ম্যাচের পর পন্ত বলেছেন, ক্রিকেটে তাঁকে ফিরতেই হতো। ক্রিকেটে ফেরা নিয়েও নাকি সংশয় ছিল না তাঁর, ‘আমার মনে হয়, আত্মবিশ্বাসটা সব সময়ই ছিল-যা-ই ঘটুক না কেন জীবনে, আমাকে মাঠে ফিরতে হবে। এভাবেই ভেবেছি, এর বাইরে অন্য কিছু ভাবিনি।’

কত দিন বাইরে ছিলেন, এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে আরও বলেছেন, ‘আমি মাঠে প্রতিটি দিন উপভোগ করি। কারণ, আমার জীবন এর ওপর সঁপে দিয়েছি।’
গতকাল পন্ত উঠে এসেছিলেন ৩ নম্বরে। ১৫তম ওভারে মাতিশা পাতিরানার ৩ বলের মধ্যে মিচেল মার্শ ও ট্রিস্টান স্টাবস বোল্ড হওয়ার পর দায়িত্বটা বেড়ে যায় দিল্লি অধিনায়কের। সেটি তিনি পালন করেন দারুণভাবেই। ম্যাচের পর পন্ত বলেছেন, ‘দেখুন, ক্রিকেটার হিসেবে ফিরে এলাম বা এমন কিছু ভাবছি না। তবে প্রতিদিন শতভাগ দিতে হবে আমার। ফলে আমি যা করেছি, প্রাথমিকভাবে সময় নিয়েছি। কারণ, গত দেড়-দুই বছরে তেমন খেলিনি। নিজেকে তাই একটু সময় দিতে হতো।’নিজের ওপর বিশ্বাসও ছিল তাঁর, ‘একই সময়ে আমি বিশ্বাস রেখেছি, ম্যাচ ঘুরিয়ে দিতে পারব।’সেটি তিনি পেরেছেনও। ম্যাচের পর দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি টুইট করেছেন, ‘দারুণ খেলেছো, ঋষভ পন্ত। এ ইনিংসটি আজীবন মনে রাখবে তুমি। অনেক দারুণ ইনিংস খেলেছো এবং এর চেয়ে ভালো আরও খেলবে। তবে এর গল্পটি তোমার সঙ্গে থেকে যাবে আজীবন।’
এ ইনিংস দিয়েই যে আরেকবার ক্রিকেটে ফিরলেন পন্ত!

আরও পড়ুনঃ   সবার সহযোগিতায় ৯১, ৯৬ ও ২০০১ এর মত নির্বাচন করতে চাই: সিইসি

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫শতাধিক শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দিলো জেলা ছাত্রদল

১

নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

২

ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

৩

৭ ও ৩ রানের আক্ষেপ নিয়ে শাকিলের অবাঞ্ছিত রেকর্ড

৪

কাঁদতে কাঁদতে যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন ম্যানইউর নতুন কোচ

৫

দেশের ২৪তম হাসপাতাল হিসেবে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু সিরাজগঞ্জে

৬

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে: হুইপ দুলু

৭

রাজশাহীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৮

না ফেরার দেশে গায়ক সাহেদ আলী

৯

ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা

১০

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

১১

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু ৩০ টাকা কেজিতে মিলছে চাল

১২

দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন ত্রাণ প্রতিমন্ত্রীর

১৩

জাতীয় সংসদের হুইপকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৪

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯ গুনীজন

১৫

জয়পুরহাটে ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

নগরীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক

১৯

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল

২০

Design & Developed by: BD IT HOST