১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’

অনলাইন ডেস্ক : আসছে মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’। সাইফ আহমেদের রচনা ও পরিচালনায় সদ্যই সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং। শোনা যাচ্ছে, আগামী ঈদে টেলিভিশনে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে কমেডি ঘরানার এই নাটকটি।

নাটকের গল্প নিয়ে নির্মাতাসূত্র জানিয়েছে, এক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। সংসারজীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। হাস্যরসের মধ্য দিয়ে সেসব ঘটনা তুলে ধরা হয়েছে এতে। মানুষের জীবনটা সুখে-দুঃখে গড়া, সেই জীবনে সুখী হতে হলে প্রয়োজন পারস্পরিক আস্থা আর ভালোবাসা।

আরও পড়ুনঃ   ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের অম্ল-মধুর নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে নাটকটি। হাস্যরসে ভরা নাটকটিতে সুন্দর একটা বার্তা পাবেন দর্শক।

নীলাকে নিয়ে মোশাররফ বলেন, নীলার সঙ্গে আমি আগেও কাজ করেছি। মন দিয়ে, অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করে নীলা।

নীলাঞ্জনা নীলা বলেন, মোশাররফ ভাইকে নিয়ে বিশেষ কিছু বলার মতো শিল্পী আমি নই। তিনি এত উঁচু মাপের একজন অভিনেতা হয়েও শুটিং সেটে খুব সাধারণ থাকেন। আমি অনেক জুনিয়র একজন শিল্পী, কিন্তু তিনি আমাকে সবসময়ই ভীষণ সহযোগিতা করেন। আশা করছি ‘বউ প্যারা দেয়’ নাটকটি দর্শকের ভালো লাগবে।

আরও পড়ুনঃ   ‘আতশবাজি-ফানুসের তাণ্ডব চালিয়ে যান, প্রাণী হত্যার দায় আপনার’

উল্লেখ্য, ‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

৩

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

৪

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

৫

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৭

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

৮

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

৯

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১০

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

১২

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

১৫

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

১৬

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

১৮

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

১৯

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

২০

Design & Developed by: BD IT HOST