২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ মুকুট জয়ী হলেন রিয়া

অনলাইন ডেস্ক : মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট ২০২৪ জয়ী হয়েছেন ১৮ বছর বয়সী রিয়া সিং। রোববার রাজস্থানের জয়পুরে গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয়। এই শিরোপায় রীতিমতো আবেগপ্রবণ রিয়া।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জয় করে আমি খুবই কৃতজ্ঞ। এই জায়গায় পৌঁছানোর জন্য আমি অনেকটা পরিশ্রম করেছি। আমি নিজেকে এই জয়ের জন্য যোগ্য বলে মনে করি। আগে যারা জয়ী, তাদের থেকেও ভীষণভাবে অনুপ্রাণিত আমি।’

রিয়ার জীবনের এমন অনেকগুলো বিষয় রয়েছে, যা অনেকেই জানে না । এই পুরস্কার জয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রচুর চেষ্টা করেছেন। অভিনেত্রী ঊর্বশী রাউতেলা এই অনুষ্ঠানের একজন বিচারক ছিলেন। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল এই বছর মিস ইউনিভার্সে আমাদের দেশ ভালো ফল করবে। সব প্রতিযোগীই ভীষণই পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ। সেরার সেরা তিনি হবেনই।’

আরও পড়ুনঃ   রুনা খানের পর এবার সম্পত্তি ভাগ নিয়ে মুখ খুললেন দিতিকন্যা

মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় রিয়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি ছিলেন। যিনি ১৭ আগস্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। মুকুট জয়ের পর তিনি মেক্সিকোতে ১৬ নভেম্বর, ২০২৪-এ অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স ২০২৪-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলেও জানা গেছে।

রিয়া ২০২২ সালে আহমেদাবাদ মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি জিএলএস ইউনিভার্সিটি থেকে পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রিয়া একজন জনপ্রিয় ব্যবসায়ী ব্রিজেশ সিংহের মেয়ে। তার বাবা-মা দু’জনেই রিয়ার স্বপ্ন এবং ক্যারিয়ারের জন্য খুব সাপোর্ট করেছেন।

আরও পড়ুনঃ   আমার কোনো আক্ষেপ নেই : তিশা

খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন রিয়া। ১৬ বছর বয়সে ডিভা’স মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটি শিরোপা জয় করেছিলেন।

রিয়া বেশ কয়েকজন বাণিজ্যিক বিজ্ঞাপনেও কাজ করেছেন। তিনি তামান্না ভাটিয়ার মতো জনপ্রিয় নামের সঙ্গে কাজ করেছেন এবং প্রায়শই তার সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের পোস্ট করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST