৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মাত্র ৯ ওভারেই ওয়ানডে ম্যাচ জিতলেন তামিমরা

অনলাইন ডেস্ক : ৫০ ওভারের ফরম্যাটে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ। অথচ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্লাবের ম্যাচটি মাত্র ৯ ওভারেই শেষ হয়ে গেল। এদিন মূলত রূপগঞ্জ ব্যাটারদের ব্যর্থতা আর শাইনপুকুর বোলারদের তোপে ম্যাচের ফল প্রথম ইনিংসেই অনেকটা নির্ধারিত হয়ে যায়। রূপগঞ্জ মাত্র ১১০ রানেই গুটিয়ে যায়, যা ঝড়ের গতিতে মাত্র ৯ ওভারে পেরিয়ে যায় তানজিদ তামিমদের শাইনপুকুর।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মেয়েদের সিরিজের জন্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এতদিন ব্যস্ত ছিল। সেই সিরিজ শেষ হওয়ায় আজ (শুক্রবার) থেকে ডিপিএলও গড়াল দেশের হোম অব ক্রিকেটখ্যাত এই ভেন্যুতে। যেখানে আগে ব্যাট করে রূপগঞ্জ খেলেছে ৩৯.৪ ওভার। তাদের হয়ে সর্বোচ্চ ২০ রান করেছেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়া ফরহাদ হোসেন ১৯ এবং আসাদুল্লাহ আল গালিব ১৭ রান করেন।

আরও পড়ুনঃ   সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিপক্ষের এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে দাপট দেখিয়েছেন শাইনপুকুরের স্পিনাররা। তাদের চার স্পিনার মিলে ৯টি উইকেট শিকার করেন। হাসান মুরাদ ২১ রানে সবোচ্চ চার উইকেট নিয়েছেন, এ নিয়ে এক ম্যাচ পরই দ্বিতীয়বার চার উইকেট নিলেন এই বাঁ-হাতি স্পিনার। এছাড়া আরেক অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি ৯ ওভারে মাত্র ১০ রান দিয়ে দুটি উইকেট নেন। স্পিনার এসএম মেহেরব হাসান দুটি এবং লেগ স্পিনার রিশাদ হোসেনও পেয়েছেন এক উইকেট।

রূপগঞ্জের ছোট এই লক্ষ্য তাড়ায় যেন দ্রুতই ম্যাচটি শেষ করার মিশনে নেমেছেন তানজিদ তামিম ও জিসান আলম। দুজনেই দ্রুতগতিতে রান তোলার জন্য পরিচিত মুখ। তামিম ইতোমধ্যে জাতীয় দলে খেলছেন, আরেকজনের ব্যাটিং নৈপুণ্য দেখা গিয়েছিল অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। শাইনপুকুরের এই দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ফলে তাদের জয়টাও নিশ্চিত হয়ে যায় মাত্র ৯ ওভারে। ছয় ছক্কায় ২৮ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন জিসান, তিন ছক্কায় ২৮ বলে অপরাজিত ৪৮ করেন তানজিদ।

আরও পড়ুনঃ   হাদি-হত্যা : ভারতে ফয়সাল গ্রেফতার,ফেরত আনার প্রক্রিয়া শুরু

দুই ব্যাটারের ঝোড়ো তাণ্ডবে রীতিমতো অসহায় ছিলেন রূপগঞ্জের বোলাররা। অভিজ্ঞ সোহাগ গাজী, রোহানাত দৌলা বর্ষণ ও কাজী অনিক ইসলামরা সেই ঝড়ে কোনো ব্যাঘাত ঘটাতে পারেননি। ফলে ১০ উইকেট এবং ৪১ ওভার হাতে রেখেই রূপগঞ্জকে উড়িয়ে দিয়েছে শাইনপুকুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST