২৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ভিডিও বার্তায় আইনি নোটিশ ছিঁড়লেন পিএসএল ফ্র্যাঞ্চাইজির মালিক

অনলাইন ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ২০২১ আসরের চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজির মালিক আলি খান তারিন। চাঞ্চল্যকর ঘটনায় আলোচনায় আসতে যার জুড়ি নেই। পিএসএল নিয়ে সমালোচনা করায় তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে আইনি নোটিশ পাঠায় পিসিবি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে ব্ল্যাকলিস্টে রাখারও হুমকি দেওয়া হয় আলি তারিনকে। পরে এক ভিডিওতে এসে তিনি সেই আইনি নোটিশ ছিঁড়ে ফেলেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ বছরের চুক্তিতে যেসব শর্ত রয়েছে, তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় মুলতান মালিকের বিরুদ্ধে। ক্ষমা না চাইলে সেই চুক্তি বাতিলের পাশাপাশি কালো তালিকাভুক্তির হুমকি দেওয়া হলেও, বরাবরের মতোই চাঞ্চল্যকর জবাব দিলেন আলি তারিন। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি পিসিবি থেকে সমস্যা সমাধানে কখনোই একটি সিঙ্গেল কল, মেসেজ, ই-মেইল কিংবা আমন্ত্রণ পাইনি।’

আরও পড়ুনঃ   মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে: রাজশাহীর ডিসি

‘তার পরিবর্তে আমাকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো। যদি আপনারা এতটাই সামর্থ্যবান হয়ে থাকেন, তাহলে জানার কথা যে, এভাবে বিষয়টি হ্যান্ডেল করা উচিত নয়। পিএসএল ম্যানেজমেন্ট ঘিরে রয়েছে কতগুলো “হ্যাঁ-ম্যান” (সহমত পোষণ করা ব্যক্তি) লোক। যারা কোনো সমালোচনা গ্রহণ করতে রাজি নয়। যদিও সব সময় বলে আসছে লিগটি ক্রিকেটভক্ত এবং পুরো পাকিস্তানের জন্য, ম্যানেজমেন্টের কর্তা-ব্যক্তিদের কথামতো চলবে না’, আরও যোগ করেন মুলতান ফ্র্যাঞ্চাইজির মালিক।

এর আগে পিএসএল কর্তৃপক্ষের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন আলি তারিন। কৌতুকের স্বরে এবার তিনি ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমি উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সমালোচনা করায় ক্ষমা চাচ্ছি, কারণ ওই অনুষ্ঠানটি ছিল চমৎকার “ঠোঁট মেলানো” জাতীয় শিল্পীদের নিয়ে। আমি চেয়েছিলাম অনুষ্ঠান যেন ঠিক সময়ে শুরু ও শেষ করা হয় এবং মাইক যেন ঠিকঠাক কাজ করে। কিন্তু সেসবের কিছুই মানা হয়নি। জুম মিটিং শুরু হয় ১০ মিনিট বাদে, অথচ বলা হয় পিএসএলে কোনো ত্রুটি নেই। একটি দলের অর্ধেক এক হোটেলে এবং বাকি ক্রিকেটারদের রাখা হয় আরেকটিতে।’

আরও পড়ুনঃ   নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার উল্টে চালক সহ এক আরোহী আহত

আলি তারিনের ওই ভিডিও বার্তা শেষ হয়েছে পিসিবির আইনি নোটিশটি ছিঁড়ে ফেলার মধ্য দিয়ে। এর আগে তিনি বলেন, ‘আমাকে ডাকুন, চা-বিস্কুটের প্রস্তাব দিন এবং এরপর একসঙ্গে কথা বলা যাবে। এভাবে প্রকাশ্যে সমালোচনার বিষয় সমাধান এবং লিগের উন্নতিতে কাজ করা যাবে। (লিগ্যাল নোটিশ ছিঁড়তে ছিঁড়তে) আশা করি আপনারা আমার ক্ষমা প্রার্থনার ভিডিওটি পছন্দ করবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST