১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এবং সাইটসেভার্স এর সহযোগীতায় বেনাপোলে দিনব্যাপি চলছে চক্ষু চিকিৎসা। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চিকিৎসা ক্যাম্পে মোট ৬টি বুথ বসানো হয়েছে।

শনিবার ১১ অক্টোবর সকাল ১১ টা থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা গ্রহণে যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল বাজার এলাকায় অবস্থিত চক্ষু ক্যাম্পে বেনাপোল এবং তার আশ-পাশ এলাকা থেকে শত শত ছোট-বড় সকল বয়সের নারী-পুরুষ ভীড় জমাচ্ছে।

আরও পড়ুনঃ   রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

উক্ত ক্যাম্প ঘুরে জানা গেল,”বিশ্ব দৃষ্টি দিবস” উপলক্ষে “আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার”এই উদ্যোগ গ্রহণ করে। “চোখের যত্ন নিন,দৃষ্টি রক্ষা করুণ” এমন প্রতিপাদ্য নিয়ে ওয়েলফেয়ার সেন্টার তাদের নিজস্ব চিকিৎসক দ্বারা রোগীর চক্ষু পরীক্ষা-নীরিক্ষা করছেন।

আরও জানা যায়,দিনব্যাপি চক্ষু পরীক্ষায় যে সকল রোগীর “লেন্স” সংযোজন করতে হবে,তাদেরকে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল(চক্ষু বিভাগ),চাঁচড়া ডালমিল স্থানে নিয়ে যাওয়া হবে,এবং বাকী রোগীদেরকে কারও কারও ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। ব্যবস্থাপত্রের সাথে প্রতি রোগীকে একটি চক্ষু সুরক্ষাজনীত নির্দেশিকা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুনঃ   বাঘায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

রোগীদের সিরিয়ালে নেওয়া হচ্ছে রোগী প্রতি ২০(কুড়ি) টাকা,যা রশিদের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। ক্যাম্প প্রাঙ্গণে দালালের উপদ্রব ঠেকাতে “সাইটসেভার্স’র সদস্য এবং বেনাপোল ও শার্শা উপজেলার জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের স্বেচ্ছাসেবকেরর একটি দল সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST