৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক ও গণ সংযোগ

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: দেশকে ইনসাফভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৫যশোর -১ শার্শা আসনে জামায়াত মনোনীতপ্রার্থী করার, কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা ও সাবেক সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

সোমবার ৩ নভেম্বর, বিকাল ৩ টার সময় জনাব মোঃ ইমামুল ইসলামের সভাপতিত্বে বেনাপোল সিনিয়র মহিলা মাদ্রাসা (সভাপতি বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ড)প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি পাড়া মহল্লায় জামায়াতের মহিলা সংগঠনের তালিম সভার ও নারী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট করার আহ্বান জানান।

মাওলানা আজীজুর বলেন,ঘুষ ও দুর্নীতি মুক্ত দক্ষ প্রশাসন ও বৈষম্যহীন সুবিচারপূর্ণ সমাজ গড়া, বেনাপোল বন্দরকে দেশ ও শার্শা উন্নয়নের সোপান করে গড়ে তোলা,পরিবার সমাজ ও কর্মস্থলে নারীদের জন্য সম্মানজনক অবস্থান গড়া,খাল বিল ও বাঙ্গুর বাওড়গুলো দখলমুক্ত করে জনসাধারণের কল্যাণে কাজে লাগানো,সড়ক ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন ও প্রয়োজনীয় ব্রিজ কালভার্ট নির্মাণ,জাতি, ধর্ম, বর্ণ, দলমত ও শ্রেণী নির্বিশেষে শার্শার সকল মানুষের মধ্যে সততা ও ভালোবাসা সম্পর্ক গড়া, জলাবদ্ধতা নিরসন করে কৃষি ব্যবস্থার উন্নয়ন করা এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটিকে আধুনিককরণের পাশাপাশি বেনাপোল ৫০শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা,শিক্ষকদের সম্মান বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করে,ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল করা, বেকার দের ও তরুণ প্রজন্মকে মাদকের বিষাক্ত ছোবল থেকে রক্ষা করে উপযুক্তটেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশে -বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তাই আসন্ন নির্বাচনে সবাইকে সুচিন্তিতভাবে ভোট দিতে হবে।

আরও পড়ুনঃ   অগ্রসর কর্মীদের নিয়ে রাজপাড়া থানা জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

তিনি আরও বলেন, ৮৫ যশোর -১ শার্শা আসনে সংগঠন সর্বোচ্চ ব্যক্তিকে প্রার্থী করেছে। আমিরে জামায়াত কেবল দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বরেণ্য নেতা। তাকে নির্বাচিত করলে জনগণ তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে কুরআনভিত্তিক শাসন ও ইসলামী কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নের পথে অগ্রসর হবে। সেই রাষ্ট্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং দেশ হবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত।

আরও পড়ুনঃ   ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে: আমীর খসরু

নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আজীজুর রহমান বলেন, সবার আগে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রয়োজনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড। ভোটচুরি, কেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহারসহ অতীতের অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ আর ‘১০ হোন্ডা, ২০টা গুণ্ডা—নির্বাচন ঠাণ্ডা’ ধরনের নৈরাজ্য দেখতে চায় না। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’—এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

তিনি প্রচলিত নির্বাচন পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান এবং এ দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।পরে প্রার্থী বেনাপোল বাজারে নির্বাচনী গণসংযোগ করেন নেতা কর্মীদের নিয়ে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম থানা আমীর, বেনাপোল পোর্ট থানা শাখা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা হাবিবুর রহমান যশোর জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
হযরত মাওলানা মোঃ ইলিয়াস সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা শাখা, উলামা বিভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST